শেখেরটেক ডাকাতির প্রস্তুতির সময় গ্রেফতার ৭ জন কারাগারে
রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেক এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় গ্রেফতার হওয়া শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. ফারুকসহ ৭ জনকে অস্ত্র আইনের মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তদন্তের স্বার্থে তাদের কারাগারে রাখার আবেদন মঞ্জুর করেন বিচারক। বৃহস্পতিবার (৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, আদাবর থানার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ইয়ামিন সরকার সাত আসামিকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, তাদের পরিচয়-সংক্রান্ত তথ্য যাচাই চলছে এবং মামলার তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। বিভিন্ন জেলার বাসিন্দা হওয়ায় তাদের স্থায়ী ঠিকানা যাচাই বাকি আছে। এছাড়া মুক্তি পেলে তারা আত্মগোপনে যেতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করা হয়। এসব বিষয় বিবেচনায় নিয়ে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। শুনানির সময় আসামিদের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। আরও পড়ুন অর্থ আত্মসাতের মামলায় পিকে হালদারসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কারাগারে পাঠানো ব্যক্তিরা হলে
রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেক এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় গ্রেফতার হওয়া শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. ফারুকসহ ৭ জনকে অস্ত্র আইনের মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তদন্তের স্বার্থে তাদের কারাগারে রাখার আবেদন মঞ্জুর করেন বিচারক।
বৃহস্পতিবার (৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, আদাবর থানার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ইয়ামিন সরকার সাত আসামিকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আবেদন করেন।
আবেদনে তিনি উল্লেখ করেন, তাদের পরিচয়-সংক্রান্ত তথ্য যাচাই চলছে এবং মামলার তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। বিভিন্ন জেলার বাসিন্দা হওয়ায় তাদের স্থায়ী ঠিকানা যাচাই বাকি আছে। এছাড়া মুক্তি পেলে তারা আত্মগোপনে যেতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করা হয়। এসব বিষয় বিবেচনায় নিয়ে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। শুনানির সময় আসামিদের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।
কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন- সাইদ সরদার ওরফে সাহিদ, আকাশ, মো. ফারুক, কর্নেল, মো. মাইন উদ্দিন, মো. সিফাত ওরফে হিটার এবং মো. নাহিদুল ইসলাম।
মামলার এজাহারে বলা হয়, বুধবার (৮ জুলাই) গভীর রাতে শেখেরটেক ৭ নম্বর সড়কের একটি গলিতে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন-এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় আদাবর থানা পুলিশ। অভিযানে সাতজনকে আটক করা হলেও তাদের কয়েকজন সহযোগী পালিয়ে যান।
পুলিশের দাবি, গ্রেফতার হওয়া ব্যক্তিরা একটি সংঘবদ্ধ ছিনতাই ও ডাকাত চক্রের সদস্য। তাদের প্রত্যেকের বিরুদ্ধে মাদক, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় আদাবর থানার উপপরিদর্শক মো. সোহেল রানা বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেন।
এমডিএএ/এনএইচআর
What's Your Reaction?
