শেয়ারবাজার থেকে ১২ কোটি টাকা তোলার অনুমোদন পেলো রয়্যাল ফুটওয়্যার

যোগ্য বিনিয়োগকারী প্রস্তাবের (আইকিউআইও) মাধ্যমে শেয়ারবাজার থেকে রয়্যাল ফুটওয়্যার পিএলসিকে ১২ কোটি টাকা মূলধন সংগ্রহের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একইসঙ্গে মার্জিন বিধিমালার সংশোধনের খসড়া অনুমোদন, দেশের পুঁজিবাজারে স্ক্রিপ নেটিং বা একই দিনের লেনদেন ব্যবস্থা চালুর বিষয়ে নীতিগত সম্মতি এবং একটি মেয়াদোত্তীর্ণ মিউচুয়াল ফান্ড অবলুপ্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিশনের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. আবুল কালামেরসেই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিশন সভায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫-এর সংশোধনী প্রস্তাবের খসড়া অনুমোদন করা হয়েছে। খুব শিগগির জনমত যাচাইয়ের জন্য খসড়াটি জাতীয় দৈনিক পত্রিকা এবং কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এছাড়া, রয়্যাল ফুটওয়্যার পিএলসির যোগ্য বিনিয়োগকারী প্রস্তাবের মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূল্যের এক কোটি ২০ লাখ সাধারণ শেয়ার ইস্যু করে মোট

শেয়ারবাজার থেকে ১২ কোটি টাকা তোলার অনুমোদন পেলো রয়্যাল ফুটওয়্যার

যোগ্য বিনিয়োগকারী প্রস্তাবের (আইকিউআইও) মাধ্যমে শেয়ারবাজার থেকে রয়্যাল ফুটওয়্যার পিএলসিকে ১২ কোটি টাকা মূলধন সংগ্রহের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

একইসঙ্গে মার্জিন বিধিমালার সংশোধনের খসড়া অনুমোদন, দেশের পুঁজিবাজারে স্ক্রিপ নেটিং বা একই দিনের লেনদেন ব্যবস্থা চালুর বিষয়ে নীতিগত সম্মতি এবং একটি মেয়াদোত্তীর্ণ মিউচুয়াল ফান্ড অবলুপ্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিশনের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. আবুল কালামেরসেই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিশন সভায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫-এর সংশোধনী প্রস্তাবের খসড়া অনুমোদন করা হয়েছে। খুব শিগগির জনমত যাচাইয়ের জন্য খসড়াটি জাতীয় দৈনিক পত্রিকা এবং কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এছাড়া, রয়্যাল ফুটওয়্যার পিএলসির যোগ্য বিনিয়োগকারী প্রস্তাবের মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূল্যের এক কোটি ২০ লাখ সাধারণ শেয়ার ইস্যু করে মোট ১২ কোটি টাকা সংগ্রহের আবেদন অনুমোদন করা হয়েছে। নতুন চেয়ারম্যান মাসুদ খানের নেতৃত্বাধীন কমিশনের অনুমোদিত এটি প্রথম যোগ্য বিনিয়োগকারী প্রস্তাব।

রয়্যাল ফুটওয়্যার পিএলসি শতভাগ রপ্তানিমুখী জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্রের খ্যাতনামা জুতা কোম্পানি ‘রস’-এ জুতা সরবরাহ করে।

সংগৃহীত অর্থ ব্যাংক ঋণ পরিশোধ, খুচরা যন্ত্রাংশ ও কাঁচামাল ক্রয় এবং যোগ্য বিনিয়োগকারী প্রস্তাব-সংক্রান্ত ব্যয় নির্বাহে ব্যবহার করা হবে।

কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পুনর্মূল্যায়নসহ শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৭ টাকা ৫৪ পয়সা। পুনর্মূল্যায়ন ছাড়া শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৫ টাকা ৭৪ পয়সা এবং শেয়ারপ্রতি অর্ধবার্ষিক আয় ছিল ৮২ পয়সা।

এই শেয়ার ইস্যুতে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট পিএলসি ইস্যু ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছে। একইসঙ্গে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট পিএলসি ও ইসি সিকিউরিটিজ লিমিটেড আন্ডাররাইটার হিসেবে দায়িত্ব পালন করবে।

এদিকে দেশের পুঁজিবাজারে লেনদেন ব্যবস্থাকে আরও গতিশীল, দক্ষ ও আধুনিক করতে স্ক্রিপ নেটিং বা একই দিনের লেনদেন ব্যবস্থা চালুর জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিশ্চিত করার শর্তে দুই স্টক এক্সচেঞ্জকে সম্মতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

এছাড়া, ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড পরিচালিত ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান-এর ১০ বছর মেয়াদ পূর্ণ হওয়ায় ফান্ডটির ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসির আবেদনের পরিপ্রেক্ষিতে ফান্ডটি অবলুপ্তির প্রস্তাবে সম্মতি দিয়েছে কমিশন।

বিএসইসি জানিয়েছে, ফান্ডটির মোট ইউনিট মূলধন ১০৪ কোটি ৩২ লাখ টাকা এবং প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা।

এমএএস/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow