শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে পুনঃনির্বাচনের দাবি জামায়াতের
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচন বাতিলসহ এ দুটি আসনে পুনঃনির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিষয়টি নিয়ে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না, যা গতকাল (বৃহস্পতিবার ০৯ এপ্রিল) নির্বাচনে আবারও প্রমাণিত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বায়তুল মোকাররমে বাদ জুমা জামায়াতের বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। শেরপুর-৩ এবং বগুড়া-৬ আসনের নির্বাচনে ব্যাপক ভোট ডাকাতি, কেন্দ্র দখল, জাল ভোট, নেতাকর্মীদের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ তুলে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বগুড়া ও শেরপুরের উপনির্বাচনে ভোট কারচুপি, জাল ভোট, এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করে গোলাম পরওয়ার বলেন, আমরা এই নির্বাচন বর্জন করছি। আমরা চাই, নতুন করে আবার এই দুই আসনে নির্বাচন দেওয়া হোক। জামায়াত সেক্রেটারি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা না থাকলেও সব আগের মতোই আছে। হ্যাঁ এর পক্ষে ভোট চাইলেও বিএনপি এর পক্ষে ছিল না। এর মধ্য দিয়ে বিএনপি মুনাফিকের পরিচয় দিয়েছে। তারা যে পথে হাঁটছে, তা দেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে।
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচন বাতিলসহ এ দুটি আসনে পুনঃনির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিষয়টি নিয়ে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না, যা গতকাল (বৃহস্পতিবার ০৯ এপ্রিল) নির্বাচনে আবারও প্রমাণিত হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) বায়তুল মোকাররমে বাদ জুমা জামায়াতের বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
শেরপুর-৩ এবং বগুড়া-৬ আসনের নির্বাচনে ব্যাপক ভোট ডাকাতি, কেন্দ্র দখল, জাল ভোট, নেতাকর্মীদের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ তুলে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বগুড়া ও শেরপুরের উপনির্বাচনে ভোট কারচুপি, জাল ভোট, এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করে গোলাম পরওয়ার বলেন, আমরা এই নির্বাচন বর্জন করছি। আমরা চাই, নতুন করে আবার এই দুই আসনে নির্বাচন দেওয়া হোক।
জামায়াত সেক্রেটারি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা না থাকলেও সব আগের মতোই আছে। হ্যাঁ এর পক্ষে ভোট চাইলেও বিএনপি এর পক্ষে ছিল না। এর মধ্য দিয়ে বিএনপি মুনাফিকের পরিচয় দিয়েছে। তারা যে পথে হাঁটছে, তা দেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে।
তিনি আরও আরও বলেন, আবার প্রমাণ করল দলীয় সরকারের অধীনে সুষ্ঠ নির্বাচন হয় না। বিএনপি আমলে আওয়ামী লীগ আমলের থেকেও খারাপ নির্বাচন হয়েছে।
বিএনপি ক্ষমতায় গিয়ে ফ্যাসিবাদী রূপ ধারণ করেছে অভিযোগ করে তিনি বলেন, গণভোটের রায় নিয়ে সরকার দ্বিচারিতা করছে। গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া এ জাতির ফ্যাসিবাদ থেকে মুক্তি লাভের কোনো রাস্তা অবশিষ্ট নেই।
এ সময় ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, উত্তরের সেক্রেটারি ডা. রেজাউল করিম, দক্ষিণের সহকারী সেক্রেটারি ডা. আবদুল মান্নান প্রমুখ।
What's Your Reaction?