শেরপুরে টর্নেডোর আঘাতে বৃদ্ধার মৃত্যু, অর্ধশত ঘরবাড়ি বিধ্বস্ত

শেরপুরের নালিতাবাড়ীতে কাল বৈশাখী ঝড়ো হাওয়ার সময় আকস্মিক টর্নেডোর আঘাতে গাছচাপায় বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মৃত আব্দুর রহমানের স্ত্রী। শনিবার (২৩ মে) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার নন্নী পশ্চিম পাড়ায় এই ঘটনা ঘটে। এছাড়াও টর্নেডোতে উপজেলার বিভিন্নস্থানে অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে। বিধ্বস্ত হয়েছে প্রায় অর্ধশত কাঁচা ও টিনশেড ঘর। স্থানীয়রা জানায়, শনিবার সকাল থেকে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হচ্ছিল। এ সময় আনুমানিক পৌনে ৯টার দিকে আকস্মিক টর্নেডো আঘাত হানে। দেড় থেকে দুই মিনিটের আকস্মিক এই টর্নেডোর প্রভাবে নন্নী পশ্চিম পাড়ায় রান্না করতে সময় একটি গাছ ঘরের উপড়ে পড়লে ওই গাছের নিচে চাপা পড়ে বেগম নামে এক বৃদ্ধা মারা যান। এছাড়া উপজেলার বিভিন্নস্থানে প্রায় অর্ধশত কাঁচা ও টিনসেড ঘরের চালা উড়ে গেছে। ভেঙে গেছে শত শত গাছপালা। বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে ও তার ছিঁড়ে বিচ্ছিন্ন হয়ে গেছে বেশকিছু এলাকার বিদ্যুৎ সংযোগ। এদিকে উপজেলার পোড়াগাঁও, নন্নী, রাজনগর, নয়াবিল ও যোগানিয়া ইউনিয়ন হয়ে বেশকিছু গ্রামে এই টর্নেডো বয়ে গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নন্নী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুল্লাহ জান

শেরপুরে টর্নেডোর আঘাতে বৃদ্ধার মৃত্যু, অর্ধশত ঘরবাড়ি বিধ্বস্ত

শেরপুরের নালিতাবাড়ীতে কাল বৈশাখী ঝড়ো হাওয়ার সময় আকস্মিক টর্নেডোর আঘাতে গাছচাপায় বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মৃত আব্দুর রহমানের স্ত্রী।

শনিবার (২৩ মে) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার নন্নী পশ্চিম পাড়ায় এই ঘটনা ঘটে। এছাড়াও টর্নেডোতে উপজেলার বিভিন্নস্থানে অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে। বিধ্বস্ত হয়েছে প্রায় অর্ধশত কাঁচা ও টিনশেড ঘর।

স্থানীয়রা জানায়, শনিবার সকাল থেকে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হচ্ছিল। এ সময় আনুমানিক পৌনে ৯টার দিকে আকস্মিক টর্নেডো আঘাত হানে। দেড় থেকে দুই মিনিটের আকস্মিক এই টর্নেডোর প্রভাবে নন্নী পশ্চিম পাড়ায় রান্না করতে সময় একটি গাছ ঘরের উপড়ে পড়লে ওই গাছের নিচে চাপা পড়ে বেগম নামে এক বৃদ্ধা মারা যান।

এছাড়া উপজেলার বিভিন্নস্থানে প্রায় অর্ধশত কাঁচা ও টিনসেড ঘরের চালা উড়ে গেছে। ভেঙে গেছে শত শত গাছপালা। বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে ও তার ছিঁড়ে বিচ্ছিন্ন হয়ে গেছে বেশকিছু এলাকার বিদ্যুৎ সংযোগ।

এদিকে উপজেলার পোড়াগাঁও, নন্নী, রাজনগর, নয়াবিল ও যোগানিয়া ইউনিয়ন হয়ে বেশকিছু গ্রামে এই টর্নেডো বয়ে গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

নন্নী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুল্লাহ জানান, নন্নী পশ্চিম পাড়ায় গাছের নিচে চাপা পড়ে বৃদ্ধা বেগম মারা গেছেন।

নন্নী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান একেএম মাহবুবুর রহমান রিটন জানান, বৃষ্টির সময় ঘরেই বসা ছিলাম। হঠাৎ টর্নেডোর প্রভাবে মনে হচ্ছিল আমার পাকা বাড়ি উড়িয়ে নেবে। একটু পর বাইরে বেরিয়ে দেখি, আশপাশের কয়েকটি কাঁচা বাড়ির টিনের চালা উড়ে গেছে। অনেক গাছপালা উপড়ে পড়েছে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। একইসাথে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মালেক জাগো নিউজকে জানান, হঠাৎ টর্নেডোর আঘাতে উপজেলার বিভিন্ন এলাকায় ঘরবাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বেগম নামে একজন বৃদ্ধা নিহত হয়েছেন। উপজেলা পরিষদের পক্ষ থেকে তার দাফন কাফনের জন্য নগদ ২৫ হাজার টাকা দেওয়া হচ্ছে। এছাড়া উপজেলার সার্বিক খোঁজখবর নেওয়া হচ্ছে। তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ের পর ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে আর্থিক সহায়তা দেওয়া হবে।

মো. নাঈম ইসলাম/এনএইচআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow