শেরপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
শেরপুর সদরে ডাম্পট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। বুধবার (২০ মে) রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের হাওড়া গ্রামে এ ঘটনা ঘটে। জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক উৎপল হাসান দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুজনের মরদেহ আমরা শনাক্ত করেছি। তবে প্রাথমিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। গুরুতর আহত একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মো. নাঈম ইসলাম/এসআর/এএসএম
শেরপুর সদরে ডাম্পট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
বুধবার (২০ মে) রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের হাওড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক উৎপল হাসান দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুজনের মরদেহ আমরা শনাক্ত করেছি। তবে প্রাথমিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। গুরুতর আহত একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মো. নাঈম ইসলাম/এসআর/এএসএম
What's Your Reaction?