শেরপুরে ধানক্ষেত থেকে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী এলাকায় ফসলিক্ষেত থেকে মাটিতে পুঁতে রাখা অবস্থায় ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত ইজিবাইক চালক সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে। সুত্রে জানা যায়, জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে কয়েকজন মুসল্লি রাস্তার পাশের একটি বটগাছের নিচে ধানক্ষেতে মরদেহটি দেখতে পান। পরে বিষয়টি স্থানীয় ইউপি সদস্য মমিন মেম্বারকে জানানো হয়। স্থানীয় ইউপি সদস্য মমিন মেম্বার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি ধানক্ষেতের মধ্যে মরদেহটি পড়ে আছে। মরদেহের হাত-পা উপরের দিকে ছিল এবং আংশিকভাবে মাটিচাপা দেওয়া অবস্থায় দেখা যায়। পরে শেরপুর সদর থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এদিকে, নিহতের স্বজনরা জানায়, গতকাল বৃহস্পতিবার প্রতিদিনের মতো বিকেলে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন কাজল মিয়া। এরপর তিনি রাতে আর ফেরেননি। এই বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিচয় মিলেছ

শেরপুরে ধানক্ষেত থেকে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী এলাকায় ফসলিক্ষেত থেকে মাটিতে পুঁতে রাখা অবস্থায় ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত ইজিবাইক চালক সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে।

সুত্রে জানা যায়, জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে কয়েকজন মুসল্লি রাস্তার পাশের একটি বটগাছের নিচে ধানক্ষেতে মরদেহটি দেখতে পান। পরে বিষয়টি স্থানীয় ইউপি সদস্য মমিন মেম্বারকে জানানো হয়।

স্থানীয় ইউপি সদস্য মমিন মেম্বার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি ধানক্ষেতের মধ্যে মরদেহটি পড়ে আছে। মরদেহের হাত-পা উপরের দিকে ছিল এবং আংশিকভাবে মাটিচাপা দেওয়া অবস্থায় দেখা যায়। পরে শেরপুর সদর থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

এদিকে, নিহতের স্বজনরা জানায়, গতকাল বৃহস্পতিবার প্রতিদিনের মতো বিকেলে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন কাজল মিয়া। এরপর তিনি রাতে আর ফেরেননি।

এই বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিচয় মিলেছে। একইসাথে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow