শেরপুরে পাহাড়ি ঢলে মানুষসহ ভেসে গেল সেতু

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তীব্র স্রোতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালী নদীর ওপর নির্মিত একটি সেতু মানুষসহ ভেসে গেছে। সোমবার (২০ জুলাই) দুপুরের দিকে উপজেলার নয়াপাড়া দক্ষিণ সন্ন্যাসীভিটা এলাকায় এ ঘটনা ঘটে। তবে সেতুতে থাকা লোকজন সাঁতরে নিরাপদে তীরে পৌঁছাতে সক্ষম হন। নালিতাবাড়ী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও বাঘবেড় ইউনিয়নের প্রশাসক মো. আনোয়ারুল কবীর সেতু ভেঙে ভেসে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। আরও পড়ুন হিমাগারে গ্যাস লিকেজে ৫৭ হাজার বস্তা আলু নষ্ট তিনি জানান, পাহাড়ি ঢলের স্রোতের তীব্রতা এতটাই বেশি ছিল যে, মুহূর্তের মধ্যেই পানিতে সেতুটি বিলীন হয়ে যায়। এসময় সেতুতে অবস্থানরত ব্যক্তিরা দ্রুত সাঁতরে নিরাপদ স্থানে চলে গিয়ে নিজেদের প্রাণ রক্ষা করেন। স্থানীয় সূত্র জানায়, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে শেরপুর জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। উজান থেকে নেমে আসা ঢলের পানিতে মহারশী নদীর পানি উপচে ঝিনাইগাতী উপজেলার সদর বাজারে প্রবেশ করেছে। এতে বাজারের দোকানপাট, সড়ক ও আশপাশের এলাকায় পানি উঠেছে। ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমিন বলেন,

শেরপুরে পাহাড়ি ঢলে মানুষসহ ভেসে গেল সেতু

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তীব্র স্রোতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালী নদীর ওপর নির্মিত একটি সেতু মানুষসহ ভেসে গেছে।

সোমবার (২০ জুলাই) দুপুরের দিকে উপজেলার নয়াপাড়া দক্ষিণ সন্ন্যাসীভিটা এলাকায় এ ঘটনা ঘটে। তবে সেতুতে থাকা লোকজন সাঁতরে নিরাপদে তীরে পৌঁছাতে সক্ষম হন।

নালিতাবাড়ী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও বাঘবেড় ইউনিয়নের প্রশাসক মো. আনোয়ারুল কবীর সেতু ভেঙে ভেসে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, পাহাড়ি ঢলের স্রোতের তীব্রতা এতটাই বেশি ছিল যে, মুহূর্তের মধ্যেই পানিতে সেতুটি বিলীন হয়ে যায়। এসময় সেতুতে অবস্থানরত ব্যক্তিরা দ্রুত সাঁতরে নিরাপদ স্থানে চলে গিয়ে নিজেদের প্রাণ রক্ষা করেন।

স্থানীয় সূত্র জানায়, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে শেরপুর জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। উজান থেকে নেমে আসা ঢলের পানিতে মহারশী নদীর পানি উপচে ঝিনাইগাতী উপজেলার সদর বাজারে প্রবেশ করেছে। এতে বাজারের দোকানপাট, সড়ক ও আশপাশের এলাকায় পানি উঠেছে।

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমিন বলেন, হঠাৎ পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর বেশ কয়েকটি জায়গায় পানি উঠেছে।

সন্ধ্যায় পানি উন্নয়ন বোর্ড শেরপুরের নির্বাহী প্রকৌশলী সুদীপ্ত চৌধুরী বলেন, বৃষ্টি অব্যাহত থাকায় এবং উজান থেকে আরও পাহাড়ি ঢল নামার বন্যার শঙ্কা রয়েছে। তবে এরইমধ্যে পানি নামতে শুরু করেছে।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, শেরপুরের পাহাড়ি এলাকায় পাহাড়ি ঢলে পানি উঠেছে। তবে ঢলের পানি যেহেতু বেশিক্ষণ স্থায়ী থাকে না, তাই ক্ষতিও কম হয়। বন্যা নিয়ে আমাদের প্রস্তুতি নেওয়া আছে।

মো. নাঈম ইসলাম/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow