শেরপুরে পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতাকে ছুরিকাঘাত

বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের শালফা গ্রামে পূর্ব শত্রুতার জেরে মো. এরশাদ আলী (৪০) নামের এক ইউনিয়ন যুবদল নেতাকে অতর্কিত ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। আজ রবিবার সকাল ১০টার দিকে শালফা-গজারিয়া সড়কের ব্রিজের ওপর এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পরপরই স্থানীয় জনতা অভিযুক্ত কিশোর রাব্বিকে (১৭) আটক করে পুলিশে সোপর্দ করেছে। আহত এরশাদ আলী শালফা গ্রামের মো. উজির আকন্দের ছেলে এবং খানপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। অন্যদিকে অভিযুক্ত রাব্বি একই গ্রামের মো. নুরনবীর ছেলে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে আর্জেন্টিনার খেলা দেখে বাড়ি ফিরছিলেন যুবদল নেতা এরশাদ আলী। তিনি শালফা-গজারিয়া সড়কের ব্রিজের ওপর পৌঁছানো মাত্রই সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা কিশোর রাব্বি তার ওপর অতর্কিত হামলা চালায়। কিছু বুঝে ওঠার আগেই রাব্বি তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে এরশাদের পিঠ, বুক ও হাতে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। এ সময় এরশাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে বাঁচানোর চেষ্টা করলে অভিযুক্ত রাব্বি তাদেরও ছুরি ও কিল-ঘুষি মেরে তাড়িয়ে দেওয়ার চেষ্ট

শেরপুরে পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতাকে ছুরিকাঘাত

বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের শালফা গ্রামে পূর্ব শত্রুতার জেরে মো. এরশাদ আলী (৪০) নামের এক ইউনিয়ন যুবদল নেতাকে অতর্কিত ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। আজ রবিবার সকাল ১০টার দিকে শালফা-গজারিয়া সড়কের ব্রিজের ওপর এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনার পরপরই স্থানীয় জনতা অভিযুক্ত কিশোর রাব্বিকে (১৭) আটক করে পুলিশে সোপর্দ করেছে। আহত এরশাদ আলী শালফা গ্রামের মো. উজির আকন্দের ছেলে এবং খানপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। অন্যদিকে অভিযুক্ত রাব্বি একই গ্রামের মো. নুরনবীর ছেলে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে আর্জেন্টিনার খেলা দেখে বাড়ি ফিরছিলেন যুবদল নেতা এরশাদ আলী। তিনি শালফা-গজারিয়া সড়কের ব্রিজের ওপর পৌঁছানো মাত্রই সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা কিশোর রাব্বি তার ওপর অতর্কিত হামলা চালায়। কিছু বুঝে ওঠার আগেই রাব্বি তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে এরশাদের পিঠ, বুক ও হাতে এলোপাতাড়ি আঘাত করতে থাকে।

এ সময় এরশাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে বাঁচানোর চেষ্টা করলে অভিযুক্ত রাব্বি তাদেরও ছুরি ও কিল-ঘুষি মেরে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। পরে উপস্থিত জনতা চারপাশ থেকে ঘিরে ফেলে রাব্বিকে ধারালো ছুরিসহ হাতেনাতে আটকে করে এবং স্থানীয় বিএনপি কার্যালয়ে নিয়ে যায়। গুরুতর রক্তাক্ত অবস্থায় এরশাদ আলীকে উদ্ধার করে দ্রুত শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার শরীরে একাধিক গভীর ক্ষত রয়েছে বলে জানা গেছে।

এদিকে পুলিশ হেফাজতে থাকা অভিযুক্ত রাব্বি হামলার সত্যতা স্বীকার করে জানায়, এরশাদের সঙ্গে তার পূর্বের একটি ব্যক্তিগত বিরোধ ছিল। সেই আক্রোশ থেকেই সে এই হামলা চালিয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে খানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বলেন, দিনদুপুরে একজন রাজনৈতিক নেতার ওপর এমন সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এই বর্বরোচিত হামলার সুষ্ঠু তদন্ত ও জড়িত অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলার পর স্থানীয় জনতা অভিযুক্ত কিশোরকে আটকে রেখেছিল। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাব্বিকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে। আহত নেতার চিকিৎসার খোঁজখবর নেওয়া হচ্ছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow