শেরপুরে সংঘর্ষে নিহত নেতার কবর জিয়ারত করলেন জামায়াত আমির

শেরপুরে ইশতেহার পাঠ অনুষ্ঠানে সংঘর্ষে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের কবর জিয়ারত করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। রোববার (১ ফেব্রুয়ারি) জেলার শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের গোপালখিলায় বেলা ১১টার দিকে জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি শহীদ মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত এবং পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ডা. শফিকুর রহমান। এরপর তিনি পৌরপার্কের জনসভায় যোগ দেবেন। এরই মধ্যে জেলার ৫২টি ইউনিয়নের জামায়াতের নেতাকর্মী ও সমর্থকরা জড়ো হওয়া শুরু করেছেন। জেলা পুলিশ সুপার কামরুল ইসলাম জাগো নিউজকে বলেন, জনসভা ঘিরে ব্যাপক নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও র‍্যাব কাজ করছে। শহরের যানজট নিরসনে জেলা পুলিশের ট্রাফিক পুলিশ নিরলস কাজ করছে। আশা করি শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হবে। মো. নাঈম ইসলাম/এফএ/এমএস

শেরপুরে সংঘর্ষে নিহত নেতার কবর জিয়ারত করলেন জামায়াত আমির

শেরপুরে ইশতেহার পাঠ অনুষ্ঠানে সংঘর্ষে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের কবর জিয়ারত করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

রোববার (১ ফেব্রুয়ারি) জেলার শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের গোপালখিলায় বেলা ১১টার দিকে জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি শহীদ মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত এবং পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ডা. শফিকুর রহমান। এরপর তিনি পৌরপার্কের জনসভায় যোগ দেবেন। এরই মধ্যে জেলার ৫২টি ইউনিয়নের জামায়াতের নেতাকর্মী ও সমর্থকরা জড়ো হওয়া শুরু করেছেন।

জেলা পুলিশ সুপার কামরুল ইসলাম জাগো নিউজকে বলেন, জনসভা ঘিরে ব্যাপক নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও র‍্যাব কাজ করছে। শহরের যানজট নিরসনে জেলা পুলিশের ট্রাফিক পুলিশ নিরলস কাজ করছে। আশা করি শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হবে।

মো. নাঈম ইসলাম/এফএ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow