শেরপুরে সেচ লাইনের অরক্ষিত তারে বিদ্যুতায়িত হয়ে মারা গেল ৫ গরু

শেরপুরে মাঠে ঘাস খাওয়া অবস্থায় সেচ লাইনের অরক্ষিত বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে ৫টি গরু মারা গেছে। মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাপাশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কাপাশিয়া মাঠে ঘাস খাওয়ার জন্য গরু চড়াতে দেন স্থানীয় কৃষক আজগর আলী, শাহাদত হোসেন, আলম মিয়া ও আব্দুল আওয়াল। তাদের ৫টি গরু মাঠে ঘাস খাওয়ার সময় বিকেল তিনটার দিকে একই এলাকার হাশমত আলীর সেচ পাম্পের অরক্ষিত বৈদ্যুতিক তারে প্রথমে একটি গরু জড়িয়ে পড়ে যায়। আরও জানা যায়, এ ঘটনা দেখে স্থানীয় হাফিজুর রহমান দৌড়ে কাছে গেলে ততক্ষণে আরও ৪টি গরু বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। বর্তমান বাজারে গরুগুলোর মূল্য প্রায় ৫ লাখ টাকা হবে। অভিযোগ রয়েছে, আবাসিক সংযোগ নিয়ে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে অবৈধভাবে ওই সেচপাম্প পরিচালনা করছেন হাশমত। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান জানান, কাপাশিয়া গ্রামে কৃষকদের ৫টি গরু বিদ্যুতায়িত হয়ে মারা গেছে। এ তথ্য পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এটি অত্যন্ত মর্মান্তিক খবর। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থােনেওয়া হবে। এমএনআইএম/এএমএ

শেরপুরে সেচ লাইনের অরক্ষিত তারে বিদ্যুতায়িত হয়ে মারা গেল ৫ গরু

শেরপুরে মাঠে ঘাস খাওয়া অবস্থায় সেচ লাইনের অরক্ষিত বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে ৫টি গরু মারা গেছে। মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাপাশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কাপাশিয়া মাঠে ঘাস খাওয়ার জন্য গরু চড়াতে দেন স্থানীয় কৃষক আজগর আলী, শাহাদত হোসেন, আলম মিয়া ও আব্দুল আওয়াল। তাদের ৫টি গরু মাঠে ঘাস খাওয়ার সময় বিকেল তিনটার দিকে একই এলাকার হাশমত আলীর সেচ পাম্পের অরক্ষিত বৈদ্যুতিক তারে প্রথমে একটি গরু জড়িয়ে পড়ে যায়।

আরও জানা যায়, এ ঘটনা দেখে স্থানীয় হাফিজুর রহমান দৌড়ে কাছে গেলে ততক্ষণে আরও ৪টি গরু বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। বর্তমান বাজারে গরুগুলোর মূল্য প্রায় ৫ লাখ টাকা হবে।

অভিযোগ রয়েছে, আবাসিক সংযোগ নিয়ে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে অবৈধভাবে ওই সেচপাম্প পরিচালনা করছেন হাশমত।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান জানান, কাপাশিয়া গ্রামে কৃষকদের ৫টি গরু বিদ্যুতায়িত হয়ে মারা গেছে। এ তথ্য পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এটি অত্যন্ত মর্মান্তিক খবর। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থােনেওয়া হবে।

এমএনআইএম/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow