শেষ ওভারে নাটকীয় জয় বসুন্ধরা ও রুপগঞ্জ টাইগার্সের
প্রিমিয়ার লিগের ৬ নম্বর রাউন্ডে এসে জয় পেয়েছে বসুন্ধরা স্ট্রাইকার্স, গাজী গ্রুপ ক্রিকেটার্স আর রুপগঞ্জ টাইগার্স। আজ বুধবার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে সিটি ক্লাবকে তীব্র প্রতিদ্বন্দ্বীতার পর ১ উইকেটে হারিয়েছে বসুন্ধরা স্ট্রাইকার্স। সিটি ক্লাবের তরুণ সম্ভাবনাময় অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইনের (২৮ বলে ৫ ছক্কা ও ২ বাউন্ডারি হার না মানা ৫১) ঝোড়ো হাফ সেঞ্চুরিতে ভর করে ৫০ ওভারে ২৩১ রান করেও ১ উইকেটে হারে সিটি ক্লাব। শেষ ওভারে ইরফান হোসেনের উইলোয় ভর করে ১ বল আগে জয় পায় বসুন্ধরা স্ট্রাইকার্স। অন্যদিকে ক্রিকেটার্স একাডেমি মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্স ৩৬ রানে হারিয়েছে গুলশান ক্লাবকে। গাজী গ্রুপ ক্রিকেটার্সের সব উইকেটে তোলা ২১৯ রানের জবাবে ১৮৩ রানে অলআউট হয় গুলশান ক্রিকেট ক্লাব। ইউল্যাব মাঠে রুপগঞ্জ টাইগার্স রুদ্ধশ্বাস প্রতিদ্বন্দ্বীতার পর মাত্র ১ রানে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। রুপগঞ্জ টাইগার্সের ৫ উইকেটে করা ২৩৮ রানের জবাবে ব্রাদার্স ইউনিয়ন ৮ উইকেটে ২৩৭ রানে আটকে থাকে। এআরবি/আইএইচএস/
প্রিমিয়ার লিগের ৬ নম্বর রাউন্ডে এসে জয় পেয়েছে বসুন্ধরা স্ট্রাইকার্স, গাজী গ্রুপ ক্রিকেটার্স আর রুপগঞ্জ টাইগার্স। আজ বুধবার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে সিটি ক্লাবকে তীব্র প্রতিদ্বন্দ্বীতার পর ১ উইকেটে হারিয়েছে বসুন্ধরা স্ট্রাইকার্স।
সিটি ক্লাবের তরুণ সম্ভাবনাময় অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইনের (২৮ বলে ৫ ছক্কা ও ২ বাউন্ডারি হার না মানা ৫১) ঝোড়ো হাফ সেঞ্চুরিতে ভর করে ৫০ ওভারে ২৩১ রান করেও ১ উইকেটে হারে সিটি ক্লাব। শেষ ওভারে ইরফান হোসেনের উইলোয় ভর করে ১ বল আগে জয় পায় বসুন্ধরা স্ট্রাইকার্স।
অন্যদিকে ক্রিকেটার্স একাডেমি মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্স ৩৬ রানে হারিয়েছে গুলশান ক্লাবকে। গাজী গ্রুপ ক্রিকেটার্সের সব উইকেটে তোলা ২১৯ রানের জবাবে ১৮৩ রানে অলআউট হয় গুলশান ক্রিকেট ক্লাব।
ইউল্যাব মাঠে রুপগঞ্জ টাইগার্স রুদ্ধশ্বাস প্রতিদ্বন্দ্বীতার পর মাত্র ১ রানে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। রুপগঞ্জ টাইগার্সের ৫ উইকেটে করা ২৩৮ রানের জবাবে ব্রাদার্স ইউনিয়ন ৮ উইকেটে ২৩৭ রানে আটকে থাকে।
এআরবি/আইএইচএস/
What's Your Reaction?