শেষ বিদায়ের প্রস্তুতি, খামেনির কফিনে ইমাম রেজার মাজারের লাল পতাকা
ইরানের মাশহাদ শহরের পবিত্র ইমাম রেজা (আ.)–এর মাজারের একটি লাল পতাকা প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের ওপর রাখা হয়েছে। রাষ্ট্রীয় শোক ও শেষ বিদায়ের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে এই প্রতীকী পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে আল-জাজিরা। ইরান কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৯ জুলাই মাশহাদের ইমাম রেজা (আ.)–এর মাজার প্রাঙ্গণে খামেনিকে দাফন করা হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হওয়ার পর নিরাপত্তাজনিত কারণে তার দাফন কয়েক দফা পিছিয়ে দেওয়া হয়েছিল। জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য ও ইসলামিক রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক নাদের হাশেমির মতে, কফিনে রাখা লাল পতাকাটি শিয়া ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতীক। এটি নবী হযরত মুহাম্মদ (সা.)–এর নাতি ইমাম হুসাইন ইবনে আলী (রা.)–এর আত্মত্যাগ ও কারবালার শোকাবহ ঘটনার স্মারক হিসেবে বিবেচিত হয়। হাশেমি বলেন, শিয়া মুসলমানদের কাছে এই প্রতীক গভীর ধর্মীয় তাৎপর্য বহন করে। তার ভাষ্য, খামেনির মৃত্যুকে কারবালার ঐতিহাসিক আত্মত্যাগের সঙ্গে প্রতীকীভাবে যুক্ত করতেই ইসলামি প্রজাতন্ত্র এই লাল পতাকার ব্যবহার করেছে।
ইরানের মাশহাদ শহরের পবিত্র ইমাম রেজা (আ.)–এর মাজারের একটি লাল পতাকা প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের ওপর রাখা হয়েছে। রাষ্ট্রীয় শোক ও শেষ বিদায়ের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে এই প্রতীকী পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে আল-জাজিরা।
ইরান কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৯ জুলাই মাশহাদের ইমাম রেজা (আ.)–এর মাজার প্রাঙ্গণে খামেনিকে দাফন করা হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হওয়ার পর নিরাপত্তাজনিত কারণে তার দাফন কয়েক দফা পিছিয়ে দেওয়া হয়েছিল।
জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য ও ইসলামিক রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক নাদের হাশেমির মতে, কফিনে রাখা লাল পতাকাটি শিয়া ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতীক। এটি নবী হযরত মুহাম্মদ (সা.)–এর নাতি ইমাম হুসাইন ইবনে আলী (রা.)–এর আত্মত্যাগ ও কারবালার শোকাবহ ঘটনার স্মারক হিসেবে বিবেচিত হয়।
হাশেমি বলেন, শিয়া মুসলমানদের কাছে এই প্রতীক গভীর ধর্মীয় তাৎপর্য বহন করে। তার ভাষ্য, খামেনির মৃত্যুকে কারবালার ঐতিহাসিক আত্মত্যাগের সঙ্গে প্রতীকীভাবে যুক্ত করতেই ইসলামি প্রজাতন্ত্র এই লাল পতাকার ব্যবহার করেছে।
What's Your Reaction?