শেষ মুহূর্তে আর্জেন্টিনা ও মিশরের একাদশে ৫ পরিবর্তন

ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ১৬-এর হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মিশর। নকআউট পর্বের এই ম্যাচে পরাজিত দলকে বিদায় নিতে হবে, আর জয়ী দল নিশ্চিত করবে কোয়ার্টার ফাইনালের টিকিট। এমন গুরুত্বপূর্ণ লড়াইকে সামনে রেখে দুই দলই শুরুর একাদশে বেশ কয়েকটি পরিবর্তন এনেছে। ম্যাচের আগে আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি এবং মিশরের কোচ হোসাম হাসান নিজেদের প্রথম একাদশ চূড়ান্ত করেছেন। আগের ম্যাচের তুলনায় দুই দল মিলিয়ে মোট পাঁচটি পরিবর্তন এসেছে। এর মধ্যে আর্জেন্টিনা করেছে তিনটি এবং মিশর দুটি পরিবর্তন। কেপ ভার্দের বিপক্ষে অতিরিক্ত সময়ে জয় পাওয়া আর্জেন্টিনা দলে ফিরেছেন নিকোলাস তাগলিয়াফিকো, লিয়ান্দ্রো পারেদেস ও হুলিয়ান আলভারেজ। তাদের জায়গা করে দিতে শুরুর একাদশ থেকে বাদ পড়েছেন ফাকুন্দো মেদিনা, থিয়াগো আলমাদা ও লাউতারো মার্তিনেজ। আর্জেন্টিনার শুরুর একাদশে রয়েছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। রক্ষণভাগে থাকছেন নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ ও নিকোলাস তাগলিয়াফিকো। মাঝমাঠে খেলবেন রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ ও আলেক্সিস ম্যাক অ্যালিস্টার। আক্রমণভাগে ল

শেষ মুহূর্তে আর্জেন্টিনা ও মিশরের একাদশে ৫ পরিবর্তন
ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ১৬-এর হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মিশর। নকআউট পর্বের এই ম্যাচে পরাজিত দলকে বিদায় নিতে হবে, আর জয়ী দল নিশ্চিত করবে কোয়ার্টার ফাইনালের টিকিট। এমন গুরুত্বপূর্ণ লড়াইকে সামনে রেখে দুই দলই শুরুর একাদশে বেশ কয়েকটি পরিবর্তন এনেছে। ম্যাচের আগে আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি এবং মিশরের কোচ হোসাম হাসান নিজেদের প্রথম একাদশ চূড়ান্ত করেছেন। আগের ম্যাচের তুলনায় দুই দল মিলিয়ে মোট পাঁচটি পরিবর্তন এসেছে। এর মধ্যে আর্জেন্টিনা করেছে তিনটি এবং মিশর দুটি পরিবর্তন। কেপ ভার্দের বিপক্ষে অতিরিক্ত সময়ে জয় পাওয়া আর্জেন্টিনা দলে ফিরেছেন নিকোলাস তাগলিয়াফিকো, লিয়ান্দ্রো পারেদেস ও হুলিয়ান আলভারেজ। তাদের জায়গা করে দিতে শুরুর একাদশ থেকে বাদ পড়েছেন ফাকুন্দো মেদিনা, থিয়াগো আলমাদা ও লাউতারো মার্তিনেজ। আর্জেন্টিনার শুরুর একাদশে রয়েছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। রক্ষণভাগে থাকছেন নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ ও নিকোলাস তাগলিয়াফিকো। মাঝমাঠে খেলবেন রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ ও আলেক্সিস ম্যাক অ্যালিস্টার। আক্রমণভাগে লিওনেল মেসির সঙ্গী হিসেবে থাকছেন হুলিয়ান আলভারেজ। অন্যদিকে, অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইব্রেকারে জয় পাওয়া মিশরও একাদশে দুটি পরিবর্তন এনেছে। মিডফিল্ডে সুযোগ পেয়েছেন মোহানাদ লাশিন ও হাইসেম হাসান। তাদের জায়গা করে দিতে বেঞ্চে বসতে হয়েছে হামদি ফাতি ও ওমর মারমুশকে। মিশরের শুরুর একাদশে রয়েছেন গোলরক্ষক মোস্তাফা শোবেইর। রক্ষণভাগে খেলবেন মোহাম্মদ হানি, ইয়াসের ইব্রাহিম, রামি রাবিয়া ও করিম হাফেজ। মাঝমাঠে থাকছেন মারওয়ান আতিয়া, মোহানাদ লাশিন, এমাম আশুর ও হাইসেম হাসান। আক্রমণভাগে নেতৃত্ব দেবেন তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ, তার সঙ্গে থাকবেন মোস্তাফা জিকো। নকআউট পর্বের এই ম্যাচে দুই দলই শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে। ফলে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার লড়াই জমে ওঠারই প্রত্যাশা করছেন ফুটবলপ্রেমীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow