শেষ ম্যাচে ওমানকে পেয়ে নিজেদের জাত চেনাল অস্ট্রেলিয়া

বিশ্বকাপ থেকে আরও আগেই বিদায় নিশ্চিত হয়ে গেছে অস্ট্রেলিয়ার। নিয়মরক্ষার শেষ ম্যাচে আজ ওমানের মুখোমুখি হয়েছিল তারা। আর এই ম্যাচে অজিরা জিতেছে দাপটের সাথেই। ৪ ম্যাচে ২ জয় নিয়ে অস্ট্রেলিয়া 'বি' গ্রুপের পয়েন্ট টেবিলে জায়গা পেয়েছে তৃতীয় স্থানে। এই গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে জিম্বাবুয়ে, রানার-আপ শ্রীলঙ্কা। পাল্লেকেলেতে বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগে ব্যাট করতে নেমে অজিদের বোলিং তোপের মুখে পড়ে ওমান। ১৬.২ ওভারে দলটি গুটিয়ে যায় ১০৪ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন ওয়াসিম আলী, ৩৩ বলের মোকাবেলায়। এছাড়া অধিনায়ক জতীন্দর সিং ১৭, হাম্মাদ মির্জা ১৬ ও কারান সোনাভালে ১২ রান করেন। অস্ট্রেলিয়ার পক্ষে ২১ রান খরচায় চারটি উইকেট পান অ্যাডাম জাম্পা। এছাড়া দুটি করে উইকেট পান জাভিয়ের বার্টলেট ও গ্লেন ম্যাক্সওয়েল। জবাব দিতে নেমে মাত্র একটি উইকেট হারিয়েই অস্ট্রেলিয়া জয় নিশ্চিত করে, মাত্র ৯.৪ ওভারে। উদ্বোধনী জুটিতেই আসে ৯৩ রান। এই জুটি ভাঙে ট্রাভিস হেড ১৯ বলে ৩২ রান করে বিদায় নিলে। এছাড়া মিচেল মার্শ ৩৩ বলে ৭টি চার ও ৪টি ছক্কায় ৬৪ রান করে অপরাজিত থাকেন। জশ ইংলিস ৬ বলে ১২ রান নিয়ে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন

শেষ ম্যাচে ওমানকে পেয়ে নিজেদের জাত চেনাল অস্ট্রেলিয়া

বিশ্বকাপ থেকে আরও আগেই বিদায় নিশ্চিত হয়ে গেছে অস্ট্রেলিয়ার। নিয়মরক্ষার শেষ ম্যাচে আজ ওমানের মুখোমুখি হয়েছিল তারা। আর এই ম্যাচে অজিরা জিতেছে দাপটের সাথেই। ৪ ম্যাচে ২ জয় নিয়ে অস্ট্রেলিয়া 'বি' গ্রুপের পয়েন্ট টেবিলে জায়গা পেয়েছে তৃতীয় স্থানে। এই গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে জিম্বাবুয়ে, রানার-আপ শ্রীলঙ্কা।

পাল্লেকেলেতে বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগে ব্যাট করতে নেমে অজিদের বোলিং তোপের মুখে পড়ে ওমান। ১৬.২ ওভারে দলটি গুটিয়ে যায় ১০৪ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন ওয়াসিম আলী, ৩৩ বলের মোকাবেলায়। এছাড়া অধিনায়ক জতীন্দর সিং ১৭, হাম্মাদ মির্জা ১৬ ও কারান সোনাভালে ১২ রান করেন।

অস্ট্রেলিয়ার পক্ষে ২১ রান খরচায় চারটি উইকেট পান অ্যাডাম জাম্পা। এছাড়া দুটি করে উইকেট পান জাভিয়ের বার্টলেট ও গ্লেন ম্যাক্সওয়েল।
জবাব দিতে নেমে মাত্র একটি উইকেট হারিয়েই অস্ট্রেলিয়া জয় নিশ্চিত করে, মাত্র ৯.৪ ওভারে। উদ্বোধনী জুটিতেই আসে ৯৩ রান। এই জুটি ভাঙে ট্রাভিস হেড ১৯ বলে ৩২ রান করে বিদায় নিলে।

এছাড়া মিচেল মার্শ ৩৩ বলে ৭টি চার ও ৪টি ছক্কায় ৬৪ রান করে অপরাজিত থাকেন। জশ ইংলিস ৬ বলে ১২ রান নিয়ে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow