শেষ ষোলোতে গেলেও ব্রাজিলকে বিশ্বকাপের শীর্ষ দাবিদার মানছেন না বেবেতো
১৯৯৪ বিশ্বকাপজয়ী ব্রাজিল কিংবদন্তি বেবেতো চলমান বিশ্বকাপে শিরোপার দৌড়ে তিনটি দলকে এগিয়ে রেখেছেন। তাঁর মতে, বর্তমান ফর্ম ও পারফরম্যান্স বিবেচনায় ব্রাজিল নয়, বরং আর্জেন্টিনা, স্পেন ও ফ্রান্সই সবচেয়ে বড় ফেবারিট। বেবেতো বলেন, ‘বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়। নকআউট পর্বে প্রতিটি দলই সমানভাবে বিপজ্জনক হয়ে ওঠে। তবে ধারাবাহিকতা, স্কোয়াডের গভীরতা এবং সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে আর্জেন্টিনা, স্পেন ও ফ্রান্স অন্যদের তুলনায় এগিয়ে রয়েছে।’ তবে নিজের দেশ ব্রাজিলকে একেবারে খারিজ করে দিচ্ছেন না সাবেক এই তারকা। তার বিশ্বাস, ব্রাজিলের জার্সির আলাদা একটি ঐতিহ্য রয়েছে। দলটি ধীরে ধীরে নিজেদের সেরা ছন্দে ফিরছে এবং শিরোপার জন্য শেষ পর্যন্ত লড়াই করার সামর্থ্য তাদের আছে। তবে সেই লক্ষ্য পূরণে আরও উন্নত মানের ফুটবল খেলতে হবে এবং গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে সুযোগ কাজে লাগাতে হবে। বেবেতো আরও মনে করেন, বিশ্বকাপের নকআউট পর্বে ছোট ছোট ভুলই বড় পার্থক্য গড়ে দেয়। তাই ব্রাজিলকে আরও মনোযোগী ও কার্যকর ফুটবল খেলতে হবে। তাঁর আশা, দলটি নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটা দেখাতে পারলে ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন এখন
১৯৯৪ বিশ্বকাপজয়ী ব্রাজিল কিংবদন্তি বেবেতো চলমান বিশ্বকাপে শিরোপার দৌড়ে তিনটি দলকে এগিয়ে রেখেছেন। তাঁর মতে, বর্তমান ফর্ম ও পারফরম্যান্স বিবেচনায় ব্রাজিল নয়, বরং আর্জেন্টিনা, স্পেন ও ফ্রান্সই সবচেয়ে বড় ফেবারিট।
বেবেতো বলেন, ‘বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়। নকআউট পর্বে প্রতিটি দলই সমানভাবে বিপজ্জনক হয়ে ওঠে। তবে ধারাবাহিকতা, স্কোয়াডের গভীরতা এবং সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে আর্জেন্টিনা, স্পেন ও ফ্রান্স অন্যদের তুলনায় এগিয়ে রয়েছে।’
তবে নিজের দেশ ব্রাজিলকে একেবারে খারিজ করে দিচ্ছেন না সাবেক এই তারকা। তার বিশ্বাস, ব্রাজিলের জার্সির আলাদা একটি ঐতিহ্য রয়েছে। দলটি ধীরে ধীরে নিজেদের সেরা ছন্দে ফিরছে এবং শিরোপার জন্য শেষ পর্যন্ত লড়াই করার সামর্থ্য তাদের আছে। তবে সেই লক্ষ্য পূরণে আরও উন্নত মানের ফুটবল খেলতে হবে এবং গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে সুযোগ কাজে লাগাতে হবে।
বেবেতো আরও মনে করেন, বিশ্বকাপের নকআউট পর্বে ছোট ছোট ভুলই বড় পার্থক্য গড়ে দেয়। তাই ব্রাজিলকে আরও মনোযোগী ও কার্যকর ফুটবল খেলতে হবে। তাঁর আশা, দলটি নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটা দেখাতে পারলে ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন এখনও বাস্তবে রূপ নিতে পারে।
টিটিটি/আইএন
What's Your Reaction?