শেষ ষোলোতে ‘ফেভারিট’ আর্জেন্টিনা ও ব্রাজিলের ম্যাচ কবে কখন কোথায়

শেষ হয়ে গেল বিশ্বকাপের শেষ বত্রিশের লড়াই। চূড়ান্ত হয়ে গেছে নকআউট পর্বের সূচি। আর সূচি প্রকাশের পর থেকেই ফুটবলপ্রেমীদের সবচেয়ে বড় আগ্রহ কবে খেলবে লাতিন আমেরিকার হট ফেভারিট দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনা। সেইসঙ্গে ভক্ত-সমর্থকদের মনের মধ্যে প্রশ্ন চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল কি এবার মুখোমুখি হতে পারে? শেষ বত্রিশের লড়াই শেষ হয়েছে বেশ কয়েকটি নাটকীয় ম্যাচের মধ্য দিয়ে। জার্মানি-প্যারাগুয়ে, মরক্কো-নেদারল্যান্ডস এবং অস্ট্রেলিয়া-মিসর তিনটি ম্যাচই গড়ায় টাইব্রেকারে। এর মধ্যে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের শেষ ষোলো নিশ্চিত করাকে এবারের টুর্নামেন্টের অন্যতম বড় অঘটন হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশের ফুটবলপ্রেমীদের নজর ছিল অবশ্য মায়ামিতে অনুষ্ঠিত আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচে। বিশ্বকাপে প্রথমবার অংশ নেয়া কেপ ভার্দের বিপক্ষে কঠিন লড়াই শেষে ৩-২ গোলের জয় তুলে নেয় আর্জেন্টিনা। সেই জয়ে শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করে লিওনেল স্কালোনির দল। অন্যদিকে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করা মিশরই হয়েছে আর্জেন্টিনার প্রতিপক্ষ। ব্রাজিলও শেষ ষোলোতে পেয়েছে ইউরোপের দল নরওয়েকে। নকআউট পর্বে সেলেসাওদের জন্য এটি সহজ পরীক্ষা

শেষ ষোলোতে ‘ফেভারিট’ আর্জেন্টিনা ও ব্রাজিলের ম্যাচ কবে কখন কোথায়

শেষ হয়ে গেল বিশ্বকাপের শেষ বত্রিশের লড়াই। চূড়ান্ত হয়ে গেছে নকআউট পর্বের সূচি। আর সূচি প্রকাশের পর থেকেই ফুটবলপ্রেমীদের সবচেয়ে বড় আগ্রহ কবে খেলবে লাতিন আমেরিকার হট ফেভারিট দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনা। সেইসঙ্গে ভক্ত-সমর্থকদের মনের মধ্যে প্রশ্ন চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল কি এবার মুখোমুখি হতে পারে?

শেষ বত্রিশের লড়াই শেষ হয়েছে বেশ কয়েকটি নাটকীয় ম্যাচের মধ্য দিয়ে। জার্মানি-প্যারাগুয়ে, মরক্কো-নেদারল্যান্ডস এবং অস্ট্রেলিয়া-মিসর তিনটি ম্যাচই গড়ায় টাইব্রেকারে। এর মধ্যে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের শেষ ষোলো নিশ্চিত করাকে এবারের টুর্নামেন্টের অন্যতম বড় অঘটন হিসেবে দেখা হচ্ছে।

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের নজর ছিল অবশ্য মায়ামিতে অনুষ্ঠিত আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচে। বিশ্বকাপে প্রথমবার অংশ নেয়া কেপ ভার্দের বিপক্ষে কঠিন লড়াই শেষে ৩-২ গোলের জয় তুলে নেয় আর্জেন্টিনা। সেই জয়ে শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করে লিওনেল স্কালোনির দল। অন্যদিকে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করা মিশরই হয়েছে আর্জেন্টিনার প্রতিপক্ষ।

ব্রাজিলও শেষ ষোলোতে পেয়েছে ইউরোপের দল নরওয়েকে। নকআউট পর্বে সেলেসাওদের জন্য এটি সহজ পরীক্ষা হবে না বলেই ধারণা করা হচ্ছে। তবে নিজেদের সেরাটা খেলতে ফেবারিট হিসেবেই মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

শেষ ষোলো পর্ব শুরু হচ্ছে বাংলাদেশ সময় আজ রাত ১১টায় হিউস্টনে কানাডা ও মরক্কোর ম্যাচ দিয়ে। এরপর রাত ৩টায় ফিলাডেলফিয়ায় মুখোমুখি হবে ফ্রান্স ও প্যারাগুয়ে। আগামীকাল রোববার (৫ জুলাই) দিবাগত রাতে সবচেয়ে আলোচিত ম্যাচ ব্রাজিল-নরওয়ে। নিউজার্সিতে বাংলাদেশ সময় রাত ২টায় মাঠে নামবে দুই দল।

অন্যদিকে আর্জেন্টিনাকে অপেক্ষা করতে হবে শেষ ষোলোর শেষ দিন পর্যন্ত। ৭ জুলাই আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মিসরের বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। একই দিনে সুইজারল্যান্ড ও কলম্বিয়ার ম্যাচ দিয়ে শেষ হবে শেষ ষোলোর সব লড়াই।

এদিকে ইউরোপীয় ফুটবলের দুই পরাশক্তি স্পেন ও পর্তুগালের মুখোমুখি লড়াইও বাড়তি আকর্ষণ তৈরি করেছে। ৬ জুলাই ডালাসে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ, যা শেষ ষোলোর অন্যতম সেরা লড়াই হিসেবে বিবেচিত হচ্ছে।

শেষ ষোলো শেষ হওয়ার পর একদিনের বিরতি থাকবে। এরপর ৯ থেকে ১২ জুলাই অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনাল। টুর্নামেন্টের ড্র অনুযায়ী শেষ আটে ব্রাজিল ও আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সুযোগ নেই। ফলে দু’দল নিজেদের কোয়ার্টার ফাইনাল জিতলে সম্ভাব্য দেখা হবে সেমিফাইনালে।

সম্ভাব্য সেই মহারণ অনুষ্ঠিত হবে ১৫ জুলাই আটলান্টায় দ্বিতীয় সেমিফাইনালে। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হওয়ার কথা ম্যাচটি। দক্ষিণ আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী সত্যিই যদি শেষ চারে মুখোমুখি হয়, তাহলে বাংলাদেশসহ বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীর দৃষ্টি থাকবে সেই ম্যাচে। দেশের ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের উন্মাদনা যে নতুন উচ্চতায় পৌঁছাবে, তা বলাই বাহুল্য।

অন্যদিকে প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ জুলাই ডালাসে। আর বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ফাইনাল হবে ১৯ জুলাই নিউজার্সিতে। নকআউট পর্ব শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এখন থেকে প্রতিটি ম্যাচই ‘বাঁচা-মরার’ লড়াই। একটি হারই শেষ করে দেবে শিরোপার স্বপ্ন, আর একটি জয় এগিয়ে দেবে বিশ্বকাপ জয়ের আরও এক ধাপ কাছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow