শেষ হওয়ার আগেই স্বাদ নিন আমের পসেটের

গ্রীষ্ম মানেই রসালো আমের মৌসুম। তবে মৌসুম শেষ হওয়ার আগেই পাকা আম দিয়ে তৈরি করে নিতে পারেন ভিন্ন স্বাদের একটি ডেজার্ট-আমের পসেট। মাত্র কয়েকটি উপকরণে তৈরি এই ক্রিমি, মসৃণ ও মুখে গলে যাওয়া মিষ্টান্নটি যেমন দেখতে আকর্ষণীয়, তেমনি খেতেও দারুণ সুস্বাদু। ঘরে অতিথি এলে কিংবা পরিবারের সঙ্গে বিশেষ কোনো মুহূর্ত উদযাপনে সহজেই পরিবেশন করতে পারেন আমের পসেট। চলুন জেনে নেওয়া যাক, কীভাবে খুব সহজে তৈরি করবেন এই লোভনীয় ডেজার্ট। আরও পড়ুন ঝামেলা ছাড়াই বানিয়ে নিন পাকা আমের পাটিসাপটা উপকরণ পাকা আম ২টি হেভি ক্রিম বা হুইপিং ক্রিম ২ কাপ চিনি আধা কাপ লেবুর রস ২ টেবিল চামচ লেমন জেস্ট সামান্য পরিবেশনের জন্য আমের টুকরা (কিউব করে কাটা) আরও পড়ুন ঘরেই বানিয়ে নিন পাকা আমের ‍মালাই কুলফি যেভাবে তৈরি করবেন প্রথমে আমের খোসা ও আঁটি ফেলে শাঁস ব্লেন্ড করে মসৃণ পিউরি তৈরি করুন। এরপর একটি সসপ্যানে ক্রিম ও চিনি নিয়ে মাঝারি আঁচে গরম করুন। চিনি পুরোপুরি গলে গিয়ে মিশ্রণ ফুটে উঠলে চুলা থেকে নামিয়ে নিন। এবার ক্রিমের মিশ্রণে আমের পিউরি, লেবুর রস এবং লেমন জেস্ট দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। মিশ্রণটি একটি ছাঁকনির সাহায্

শেষ হওয়ার আগেই স্বাদ নিন আমের পসেটের

গ্রীষ্ম মানেই রসালো আমের মৌসুম। তবে মৌসুম শেষ হওয়ার আগেই পাকা আম দিয়ে তৈরি করে নিতে পারেন ভিন্ন স্বাদের একটি ডেজার্ট-আমের পসেট। মাত্র কয়েকটি উপকরণে তৈরি এই ক্রিমি, মসৃণ ও মুখে গলে যাওয়া মিষ্টান্নটি যেমন দেখতে আকর্ষণীয়, তেমনি খেতেও দারুণ সুস্বাদু।

ঘরে অতিথি এলে কিংবা পরিবারের সঙ্গে বিশেষ কোনো মুহূর্ত উদযাপনে সহজেই পরিবেশন করতে পারেন আমের পসেট। চলুন জেনে নেওয়া যাক, কীভাবে খুব সহজে তৈরি করবেন এই লোভনীয় ডেজার্ট।

উপকরণ

  • পাকা আম ২টি
  • হেভি ক্রিম বা হুইপিং ক্রিম ২ কাপ
  • চিনি আধা কাপ
  • লেবুর রস ২ টেবিল চামচ
  • লেমন জেস্ট সামান্য
  • পরিবেশনের জন্য আমের টুকরা (কিউব করে কাটা)

যেভাবে তৈরি করবেন

প্রথমে আমের খোসা ও আঁটি ফেলে শাঁস ব্লেন্ড করে মসৃণ পিউরি তৈরি করুন। এরপর একটি সসপ্যানে ক্রিম ও চিনি নিয়ে মাঝারি আঁচে গরম করুন। চিনি পুরোপুরি গলে গিয়ে মিশ্রণ ফুটে উঠলে চুলা থেকে নামিয়ে নিন। এবার ক্রিমের মিশ্রণে আমের পিউরি, লেবুর রস এবং লেমন জেস্ট দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।

মিশ্রণটি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে ছোট ছোট গ্লাস বা ডেজার্ট বাটিতে ঢেলে দিন। স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা হলে সারা রাত ফ্রিজে রেখে সেট হতে দিন। ভালোভাবে জমে গেলে ওপর থেকে আমের ছোট টুকরা ও সামান্য লেমন জেস্ট ছড়িয়ে সাজিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

জেএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow