শেষ হলো টগুমগুর মা দিবসের দুই দিনব্যাপী আয়োজন

মা দিবস উপলক্ষে দেশের প্রথম প্যারেন্টিং অ্যাপ টগুমগুর আয়োজিত দুই দিনব্যাপী বিশেষ উৎসব শেষ হয়েছে। রাজধানীর উত্তরার টগুমগু প্যারেন্টিং হাবে ৮ ও ৯ মে অনুষ্ঠিত এ আয়োজনে শিশু ও অভিভাবকদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। দুই দিনব্যাপী এ আয়োজনে ছিল পাপেট শো, ম্যাজিক পারফরম্যান্স, ইন্টারঅ্যাকটিভ গেম, ক্রাফটিং সেশন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি শিশুদের বিকাশ ও ইতিবাচক প্যারেন্টিং বিষয়ে বিশেষজ্ঞদের অংশগ্রহণে আলোচনা অনুষ্ঠিত হয়। উৎসবের শেষ দিনে বিকেলে টগুমগুর মা দিবস কুইজে অংশগ্রহণকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। সন্ধ্যায় লাইভ মিউজিক পরিবেশনার মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে। আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ পরিবারে পারস্পরিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি কমিউনিটি এনগেজমেন্ট বাড়াতে সহায়তা করে।

শেষ হলো টগুমগুর মা দিবসের দুই দিনব্যাপী আয়োজন

মা দিবস উপলক্ষে দেশের প্রথম প্যারেন্টিং অ্যাপ টগুমগুর আয়োজিত দুই দিনব্যাপী বিশেষ উৎসব শেষ হয়েছে। রাজধানীর উত্তরার টগুমগু প্যারেন্টিং হাবে ৮ ও ৯ মে অনুষ্ঠিত এ আয়োজনে শিশু ও অভিভাবকদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

দুই দিনব্যাপী এ আয়োজনে ছিল পাপেট শো, ম্যাজিক পারফরম্যান্স, ইন্টারঅ্যাকটিভ গেম, ক্রাফটিং সেশন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি শিশুদের বিকাশ ও ইতিবাচক প্যারেন্টিং বিষয়ে বিশেষজ্ঞদের অংশগ্রহণে আলোচনা অনুষ্ঠিত হয়।

উৎসবের শেষ দিনে বিকেলে টগুমগুর মা দিবস কুইজে অংশগ্রহণকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। সন্ধ্যায় লাইভ মিউজিক পরিবেশনার মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ পরিবারে পারস্পরিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি কমিউনিটি এনগেজমেন্ট বাড়াতে সহায়তা করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow