শোকেরও ছুটি নেই

বাবাকে বিকেলে দাফন করে রাতে বই হাতে বাগেরহাট কৃষি ব্যাংকের এটিএম বুথে ডিউটি। সকালে আবার উচ্চমাধ্যমিক পরীক্ষা। ইকনের এই খবর কালবেলা অনলাইনে প্রকাশ হওয়ার পর সিকিউরিটি গার্ডদের পারিশ্রমিক এবং ছুটির প্রসঙ্গ সামনে আসছে। ইকনের মতো এই পেশার মানুষেরা মূলত বিভিন্ন এজেন্সির অধীনে কাজ করেন। ব্যাংক কিংবা করপোরেট অফিসগুলোতে কাজ করলেও তারা সংশ্লিষ্ট এজেন্সির কাছ থেকে পারিশ্রমিক পান। এজেন্সিগুলো আবার এই কর্মীদের পারিশ্রমিকের একটি অংশ কেটে রাখে। অধিকাংশ গার্ডের ডিউটি ‘সীমাহীন’। কখনো কখনো দিনে দায়িত্ব পালন করে, রাতেও কাজে যেতে হয়। ইকনের মতো যারা পার্টটাইম করেন, তাদের শুধু রাতে গেলেই হয়। ইকনের জন্য আশার খবর হলো, তার এই বেদনার খবর কালবেলার মাধ্যমে চারদিকে ছড়িয়ে পড়ার পর অনেক মানুষ মৌখিকভাবে তার পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিচ্ছেন। বাগেরহাট প্রতিনিধি রুহুল আমিন বাবু জানিয়েছেন, প্রধানমন্ত্রীর অফিস থেকে ইতোমধ্যে কৃষি ব্যাংকে যোগাযোগ করে ইকনের তথ্য চাওয়া হয়েছে। ইকনের বাবা ইসরাফিল দাড়িয়া মঙ্গলবার (২১ জুলাই) সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে দুপুরে মারা যান। ৪৬ বছর বয়সী ইসরাফিল জীবিকার তাগিদে মোটরসাইকেল চালিয়ে স

শোকেরও ছুটি নেই
বাবাকে বিকেলে দাফন করে রাতে বই হাতে বাগেরহাট কৃষি ব্যাংকের এটিএম বুথে ডিউটি। সকালে আবার উচ্চমাধ্যমিক পরীক্ষা। ইকনের এই খবর কালবেলা অনলাইনে প্রকাশ হওয়ার পর সিকিউরিটি গার্ডদের পারিশ্রমিক এবং ছুটির প্রসঙ্গ সামনে আসছে। ইকনের মতো এই পেশার মানুষেরা মূলত বিভিন্ন এজেন্সির অধীনে কাজ করেন। ব্যাংক কিংবা করপোরেট অফিসগুলোতে কাজ করলেও তারা সংশ্লিষ্ট এজেন্সির কাছ থেকে পারিশ্রমিক পান। এজেন্সিগুলো আবার এই কর্মীদের পারিশ্রমিকের একটি অংশ কেটে রাখে। অধিকাংশ গার্ডের ডিউটি ‘সীমাহীন’। কখনো কখনো দিনে দায়িত্ব পালন করে, রাতেও কাজে যেতে হয়। ইকনের মতো যারা পার্টটাইম করেন, তাদের শুধু রাতে গেলেই হয়। ইকনের জন্য আশার খবর হলো, তার এই বেদনার খবর কালবেলার মাধ্যমে চারদিকে ছড়িয়ে পড়ার পর অনেক মানুষ মৌখিকভাবে তার পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিচ্ছেন। বাগেরহাট প্রতিনিধি রুহুল আমিন বাবু জানিয়েছেন, প্রধানমন্ত্রীর অফিস থেকে ইতোমধ্যে কৃষি ব্যাংকে যোগাযোগ করে ইকনের তথ্য চাওয়া হয়েছে। ইকনের বাবা ইসরাফিল দাড়িয়া মঙ্গলবার (২১ জুলাই) সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে দুপুরে মারা যান। ৪৬ বছর বয়সী ইসরাফিল জীবিকার তাগিদে মোটরসাইকেল চালিয়ে সংসার চালাতেন। ইকনের দাদার বাড়ি মূলত গোপালগঞ্জ। বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডে গাড়িচালকের চাকরির সুবাদে তিনি এই জেলা শহরে আসেন। অবসরের পর ইকনের দাদা গোপালগঞ্জ ফিরে গেলেও তার বাবা ইসরাফিল রয়ে যান বাগেরহাটে। মা আর মানসিক ভারসাম্যহীন ভাইকে নিয়ে ৩৫০০ টাকার ভাড়া বাসায় তাদের বসবাস। ইকনের বাবার মৃত্যুর খবর শুনে বাগেরহাট কৃষি ব্যাংকের এক কর্মকর্তা তার সঙ্গে যোগাযোগ করেছিলেন। তিনি জানাজায়ও অংশ নেন। ওই কর্মকর্তা কালবেলাকে বলেন, ‘আমি ইকনকে বলেছিলাম, যদি সমস্যা হয়, ডিউটিতে না যেতে।’ ইকনকে মঙ্গলবার রাতে এটিএম বুথে বই পড়তে দেখে এগিয়ে যান কালবেলার জেলা প্রতিনিধি। এরপর তার মুখেই শোনেন হৃদয়বিদারক এই ঘটনা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow