শোলাকিয়ায় ঈদ জামাত সকাল ৯টায়, নিরাপত্তায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহে ১৯৯তম ঈদ জামাতের নিরাপত্তা ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বুধবার (২৭ মে) বিষয়টি নিশ্চিত করেন নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তে নিরবচ্ছিন্ন দায়িত্ব পালনের পাশাপাশি বিজিবি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারত্ব বজায় রেখে দায়িত্ব পালন করে আসছে। প্রতি বছরের মতো এবারও দেশের সর্ববৃহৎ ঈদ জামাত শোলাকিয়া ঈদগাহে আগত মুসল্লিদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি সদস্যরা জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে ঈদগাহ ময়দান ও আশপাশের এলাকায় নিরাপত্তা বলয় গড়ে দায়িত্ব পালন করবেন। এছাড়া ঈদ জামাতে আগত মুসল্লিদের নির্ধারিত প্রবেশপথ ব্যবহার, ব্যাগ, ধারালো অস্ত্র বা সন্দেহজনক কোনো বস্তু বহন না করার জন্য অনুরোধ জানানো হয়েছে। ঐতিহ্য
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহে ১৯৯তম ঈদ জামাতের নিরাপত্তা ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বুধবার (২৭ মে) বিষয়টি নিশ্চিত করেন নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তে নিরবচ্ছিন্ন দায়িত্ব পালনের পাশাপাশি বিজিবি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারত্ব বজায় রেখে দায়িত্ব পালন করে আসছে। প্রতি বছরের মতো এবারও দেশের সর্ববৃহৎ ঈদ জামাত শোলাকিয়া ঈদগাহে আগত মুসল্লিদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিজিবি সদস্যরা জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে ঈদগাহ ময়দান ও আশপাশের এলাকায় নিরাপত্তা বলয় গড়ে দায়িত্ব পালন করবেন। এছাড়া ঈদ জামাতে আগত মুসল্লিদের নির্ধারিত প্রবেশপথ ব্যবহার, ব্যাগ, ধারালো অস্ত্র বা সন্দেহজনক কোনো বস্তু বহন না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহে এবারের ঈদুল আজহার জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।
কেআর/এমএএইচ/
What's Your Reaction?