শ্বশুর-চাচা শ্বশুরের দ্বন্দ্বে প্রাণ গেল জামাইয়ের
বরগুনায় শ্বশুর-চাচা শ্বশুরের দ্বন্দ্বে মো. ফোরকান (৩০) নামে জামাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রীসহ আরও পাঁচজন আহত হয়েছেন। বুধবার (৫ আগস্ট) সকালে বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের পোটকাখালী এলাকায় এ ঘটনা ঘটে। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বিষয়টি নিশ্চিত করেন। নিহত ফোরকান বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের বেতবুনিয়া এলাকার শানু হাওলাদারের ছেলে। ফোরকানের স্বজনদের সূত্রে জানা গেছে, বিগত প্রায় পাঁচ মাস আগে পোটকাখালী এলাকার বাসিন্দা মো. শহিদুল ইসলাম মোল্লার একটি ছাগল অন্য ভাইয়ের জমিতে যাওয়াকে কেন্দ্র করে ভাই জুয়েল মোল্লা ও নাসির মোল্লার সঙ্গে দ্বন্দ্ব শুরু হয়। এ ঘটনায় তাদের নিজেদের মধ্যে বেশ কয়েকবার হামলার ঘটনাও ঘটে। এছাড়াও উভয়পক্ষই বিভিন্ন অভিযোগে থানায় একাধিক মামলাও দায়ের করেন। আরও পড়ুন সাকিব আল হাসানের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন সবশেষ গত তিনদিন আগে আবারও ভাইদের হামলার শিকার হয়ে আহত অবস্থায় শহিদুল ইসলাম মোল্লা বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি হন। খবর পেয়ে মেয়ের জামাই ফোরকান আহত শ্বশুরকে হাসপাতালে দেখে শ্বশুর বাড়িত
বরগুনায় শ্বশুর-চাচা শ্বশুরের দ্বন্দ্বে মো. ফোরকান (৩০) নামে জামাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রীসহ আরও পাঁচজন আহত হয়েছেন।
বুধবার (৫ আগস্ট) সকালে বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের পোটকাখালী এলাকায় এ ঘটনা ঘটে। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বিষয়টি নিশ্চিত করেন।
নিহত ফোরকান বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের বেতবুনিয়া এলাকার শানু হাওলাদারের ছেলে।
ফোরকানের স্বজনদের সূত্রে জানা গেছে, বিগত প্রায় পাঁচ মাস আগে পোটকাখালী এলাকার বাসিন্দা মো. শহিদুল ইসলাম মোল্লার একটি ছাগল অন্য ভাইয়ের জমিতে যাওয়াকে কেন্দ্র করে ভাই জুয়েল মোল্লা ও নাসির মোল্লার সঙ্গে দ্বন্দ্ব শুরু হয়। এ ঘটনায় তাদের নিজেদের মধ্যে বেশ কয়েকবার হামলার ঘটনাও ঘটে। এছাড়াও উভয়পক্ষই বিভিন্ন অভিযোগে থানায় একাধিক মামলাও দায়ের করেন।
সবশেষ গত তিনদিন আগে আবারও ভাইদের হামলার শিকার হয়ে আহত অবস্থায় শহিদুল ইসলাম মোল্লা বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি হন। খবর পেয়ে মেয়ের জামাই ফোরকান আহত শ্বশুরকে হাসপাতালে দেখে শ্বশুর বাড়িতে যান। পরে বুধবার ফোরকান ও তার স্ত্রীসহ ওই পরিবারের কয়েকজনকে কুপিয়ে গুরুতর আহত করেন চাচা শ্বশুর জুয়েল মোল্লা ও নাসির মোল্লাসহ তাদের স্বজনরা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক ফোরকানকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরবর্তীতে ফোরকানের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেওয়ার পথে ফোরকানের মৃত্যু হয়।
বরগুনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। কয়েক দিন আগেও মারামারির ঘটনা ঘটে এবং এ বিষয়ে একটি মামলা হয়েছে। বুধবার সকালে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে।
তিনি আরও বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এর মধ্যে ফোরকান নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল থেকে ঢাকা নেওয়ার পথে মৃত্যুর খবর পেয়েছি। মরদেহ নিয়ে বরগুনায় স্বজনরা আসছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দেয়নি।
নুরুল আহাদ অনিক/এনএইচআর/এএসএম
What's Your Reaction?
