শ্মশান থেকে মাথার খুলি চুরি, গ্রেপ্তার ৩

মানিকগঞ্জের হরিরামপুরে সনাতন ধর্মাবলম্বীদের শ্মশান ঘাট থেকে মাথার খুলি চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তাররা হলেন— উপজেলার ধূকশুড়া ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের নিতাই চন্দ্র বিশ্বাসের ছেলে রাজেশ বিশ্বাস (৩৪), বাবুরহাটি গ্রামের সুশীল সরকারের ছেলে শিশির সরকার (২১) ও একই গ্রামের প্রতিত বিশ্বাসের ছেলে দীপক বিশ্বাস (২২)। ‎পুলিশ সূত্রে জানা যায়, পহেলা বৈশাখ মঙ্গলবার মধ্যরাতে ধূলশুড়া ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের সনাতন ধর্মাবলম্বীদের মহাশ্মশান থেকে খুলি চুরি হয়। এ ঘটনায় শ্মশানের সভাপতি দ্বিজেন হালদার বাদী হয়ে বুধবার হরিরামপুর থানায় একটি মামলা করেন। মামলায় গ্রেপ্তার তিনজনের নামই উল্লেখ করা হয়েছিল। পরে ওই দিন বিকেলেই বোয়ালিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ‎হরিরামপুর থানার ওসি মুহাম্মাদ আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতসহ খুলি চুরির অভিযোগে মামলা করেন শ্মশান ঘাটের সভাপতি। সে মামলায় তাদের গ্রেপ্তার করা হয় এবং বৃহস্পতিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow