শ্যামলীতে হাসপাতালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশু মৃত্যুর অভিযোগ

রাজধানীর শ্যামলীতে একটি বেসরকারি হাসপাতালে গ্যাস সিলিন্ডার ‘বিস্ফোরণে’ এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যার দিকে শ্যামলী বেবী কেয়ার অ্যান্ড জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। নিহত শিশুটির পরিবার লক্ষ্মীপুর থেকে চিকিৎসার জন্য ওই হাসপাতালে এসেছিল। তবে তাৎক্ষণিকভাবে শিশুর বাবা ও পরিবারের বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি। ভুক্তভোগী শিশুর বাবার অভিযোগ, হাসপাতালে শিশুটির চিকিৎসা চলাকালে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। আর এই বিস্ফোরণের আঘাতেই তার সন্তানের মৃত্যু হয়েছে। তবে বিস্ফোরণের এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। মালিকপক্ষের দাবি, প্রতিষ্ঠানটিতে কোনো ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেনি। মূলত হাসপাতালের কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ কক্ষে গ্যাস সিলিন্ডারের একটি পাইপ লিকেজ হয়ে দুর্ঘটনাটি ঘটে। আর ঠিক একই সময়ে ওই শিশুর শারীরিক পরিস্থিতির অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শরীফ জানান, রোগীর স্বজনরা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের অভিযোগ তুললেও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তেমন কোনো আলামত পায়নি। হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করছ

শ্যামলীতে হাসপাতালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশু মৃত্যুর অভিযোগ

রাজধানীর শ্যামলীতে একটি বেসরকারি হাসপাতালে গ্যাস সিলিন্ডার ‘বিস্ফোরণে’ এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যার দিকে শ্যামলী বেবী কেয়ার অ্যান্ড জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।

নিহত শিশুটির পরিবার লক্ষ্মীপুর থেকে চিকিৎসার জন্য ওই হাসপাতালে এসেছিল। তবে তাৎক্ষণিকভাবে শিশুর বাবা ও পরিবারের বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি।

ভুক্তভোগী শিশুর বাবার অভিযোগ, হাসপাতালে শিশুটির চিকিৎসা চলাকালে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। আর এই বিস্ফোরণের আঘাতেই তার সন্তানের মৃত্যু হয়েছে।

তবে বিস্ফোরণের এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। মালিকপক্ষের দাবি, প্রতিষ্ঠানটিতে কোনো ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেনি। মূলত হাসপাতালের কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ কক্ষে গ্যাস সিলিন্ডারের একটি পাইপ লিকেজ হয়ে দুর্ঘটনাটি ঘটে। আর ঠিক একই সময়ে ওই শিশুর শারীরিক পরিস্থিতির অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শরীফ জানান, রোগীর স্বজনরা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের অভিযোগ তুললেও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তেমন কোনো আলামত পায়নি। হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করছে এটি কেবলই গ্যাস লিকেজের ঘটনা।

তিনি আরও জানান, শিশুটির মরদেহের সুরতহাল করা হচ্ছে। রোগীর স্বজনদের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দেওয়া হলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসইউজে/এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow