শ্যামলের পায়ে টহল পুলিশের গুলি, এক মাসের মধ্যে ২ লাখ টাকা দিতে নির্দেশ

মুন্সিগঞ্জের তরুণ শাহাদাত হোসেন শ্যামলের পায়ে টহল পুলিশের গুলির ঘটনায় তাকে এক মাসের মধ্যে দুই লাখ টাকা অন্তর্বর্তী ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে কেন ৫ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আগামী ৩০ দিনের মধ্যে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অন্তর্বর্তী ক্ষতিপূরণের অর্থ পরিশোধ করতে বলা হয়েছে। আইন ও সালিশ কেন্দ্রের (আসক) করা এক রিটের শুনানি নিয়ে বুধবার (১৭ জুন) হাইকোর্টের বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. শাহিনুজ্জামান। আরও পড়ুন ক্রিকেটার নাঈমকে মারধর / আসামিকে গ্রেফতার দেখানো হলো ৫ আগস্ট পুলিশ লাইনসে হামলার মামলায় ঘটনা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৪ মার্চ মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কামারকান্দা এলাকায় একটি পুলিশ চেকপোস্টে টহল পুলিশের গুলিতে আহত হন শাহাদাত হোসেন শ্যামল। সে সময় শ্যামল ও তার বন্ধুদের অভিযোগ ছিল, কিছু বুঝে ওঠার আগেই পুলিশ তার পায়ে গুলি চালায়। অ্যাডভোকেট মো. শাহিনুজ্জামান বলেন, ঢ

শ্যামলের পায়ে টহল পুলিশের গুলি, এক মাসের মধ্যে ২ লাখ টাকা দিতে নির্দেশ

মুন্সিগঞ্জের তরুণ শাহাদাত হোসেন শ্যামলের পায়ে টহল পুলিশের গুলির ঘটনায় তাকে এক মাসের মধ্যে দুই লাখ টাকা অন্তর্বর্তী ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে কেন ৫ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

আগামী ৩০ দিনের মধ্যে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অন্তর্বর্তী ক্ষতিপূরণের অর্থ পরিশোধ করতে বলা হয়েছে।

আইন ও সালিশ কেন্দ্রের (আসক) করা এক রিটের শুনানি নিয়ে বুধবার (১৭ জুন) হাইকোর্টের বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. শাহিনুজ্জামান।

ঘটনা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৪ মার্চ মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কামারকান্দা এলাকায় একটি পুলিশ চেকপোস্টে টহল পুলিশের গুলিতে আহত হন শাহাদাত হোসেন শ্যামল। সে সময় শ্যামল ও তার বন্ধুদের অভিযোগ ছিল, কিছু বুঝে ওঠার আগেই পুলিশ তার পায়ে গুলি চালায়।

অ্যাডভোকেট মো. শাহিনুজ্জামান বলেন, ঢাকার কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কয়েকজন বন্ধুসহ মোটরসাইকেলে মুন্সিগঞ্জের দিকে যাওয়ার সময় পুলিশ তাদের থামার সংকেত দেয়। মোটরসাইকেল থামানোর পরও এক পুলিশ সদস্য শ্যামলের পায়ে সরাসরি গুলি করেন বলে অভিযোগ রয়েছে।

তিনি বলেন, ঘটনার পরদিন পুলিশ উল্টো শ্যামলসহ তার বন্ধুদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়া, পুলিশের সংকেত অমান্য করা এবং বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর অভিযোগে সিরাজদিখান থানায় মামলা করে।

পরে এ ঘটনায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইন ও সালিশ কেন্দ্র (আসক) হাইকোর্টে রিট দায়ের করে। রিটে বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করা হয়।

শুনানি শেষে আদালত ভুক্তভোগী শ্যামলকে অন্তর্বর্তীভাবে দুই লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে তাকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেন।

রিটে উল্লেখ করা হয়, ঘটনার পর পুলিশ বিষয়টিকে ‘অনিচ্ছাকৃত’ বলে উল্লেখ করে এবং এ জন্য দুঃখ প্রকাশ করে।

বর্তমানে ২৪ বছর বয়সী শাহাদাত হোসেন শ্যামল ঢাকার কেরানীগঞ্জে তার ভাইয়ের ফ্রিজ মেরামতের দোকানে কাজ করেন।

এফএইচ/এসএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow