শ্রমিক কল্যাণ তহবিলে পৌনে ৬ কোটি টাকা দিলো বিএসআরএম-কাজী ফার্মস

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে বিএসআরএম গ্রুপ অব কোম্পানিজ এবং কাজী ফার্মস লিমিটেডের পক্ষ থেকে মোট ৫ কোটি ৮৭ লাখ ৩ হাজার টাকার লভ্যাংশের চেক হস্তান্তর করা হয়েছে। রোববার (১৭ মে) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর কাছে প্রতিষ্ঠান দুটির পৃথক প্রতিনিধিদল এই অনুদানের চেক হস্তান্তর করেন। ​এর মধ্যে বিএসআরএম গ্রুপ অব কোম্পানিজের পক্ষ থেকে ৩ কোটি ৮ লাখ ৭৩ হাজার টাকার চেক দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড থেকে অর্জিত লভ্যাংশের একটি নির্দিষ্ট অংশ এই তহবিলে দেওয়া হয়েছে। বিএসআরএম গ্রুপের মানব সম্পদ বিভাগের প্রধান মো. রবিউল হুসাইনের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল মন্ত্রীর কাছে চেকটি হস্তান্তর করেন। ​বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ২ কোটি ৭৮ লাখ ৩০ হাজার টাকার চেক হস্তান্তর করেছে কাজী ফার্মস লিমিটেড/ছবি: জাগো নিউজ একই দিনে কাজী ফার্মস লিমিটেডের পক্ষ থেকে ২ কোটি ৭৮ লাখ ৩০ হাজার টাকার আরেকটি চেক হস্তান্তর করা হয়। কাজী ফার্মস লিমিটেডের পরিচালক কাজী জাহিন শাহপার হাসানের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল মন্ত্রীর কাছে এই চেকটি

শ্রমিক কল্যাণ তহবিলে পৌনে ৬ কোটি টাকা দিলো বিএসআরএম-কাজী ফার্মস

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে বিএসআরএম গ্রুপ অব কোম্পানিজ এবং কাজী ফার্মস লিমিটেডের পক্ষ থেকে মোট ৫ কোটি ৮৭ লাখ ৩ হাজার টাকার লভ্যাংশের চেক হস্তান্তর করা হয়েছে।

রোববার (১৭ মে) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর কাছে প্রতিষ্ঠান দুটির পৃথক প্রতিনিধিদল এই অনুদানের চেক হস্তান্তর করেন।

​এর মধ্যে বিএসআরএম গ্রুপ অব কোম্পানিজের পক্ষ থেকে ৩ কোটি ৮ লাখ ৭৩ হাজার টাকার চেক দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড থেকে অর্জিত লভ্যাংশের একটি নির্দিষ্ট অংশ এই তহবিলে দেওয়া হয়েছে। বিএসআরএম গ্রুপের মানব সম্পদ বিভাগের প্রধান মো. রবিউল হুসাইনের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল মন্ত্রীর কাছে চেকটি হস্তান্তর করেন।

jagonews24বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ২ কোটি ৭৮ লাখ ৩০ হাজার টাকার চেক হস্তান্তর করেছে কাজী ফার্মস লিমিটেড/ছবি: জাগো নিউজ

একই দিনে কাজী ফার্মস লিমিটেডের পক্ষ থেকে ২ কোটি ৭৮ লাখ ৩০ হাজার টাকার আরেকটি চেক হস্তান্তর করা হয়। কাজী ফার্মস লিমিটেডের পরিচালক কাজী জাহিন শাহপার হাসানের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল মন্ত্রীর কাছে এই চেকটি হস্তান্তর করেন।  

​চেক হস্তান্তর অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার এবং উপসচিব সৈয়দ ইরতিজা আহসানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএএস/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow