শ্রমিক দল নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় থানায় মামলা

রাজধানীর শেরে বাংলা নগর থানার সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে ঢাকা মহানগর উত্তর ৩১ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের নেতা আবু বক্কর সিদ্দীক ওরফে রাসেলের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। হামলার দুই দিন পর গতকাল রাতে মামলাটি করা হয়। আহত রাসেল ঢাকা মহানগর উত্তর ৩১ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি প্রার্থী। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতা ও ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ মোড়লসহ ২২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। আহত রাসেলের স্ত্রী শিরিন আক্তার বাদী হয়ে শেরে বাংলা নগর থানায় মামলাটি করেন। বর্তমানে রাসেল জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) হাসপাতালে চিকিৎসাধীন। হামলার বিষয়ে শিরিন আক্তার অভিযোগ করে বলেন, তার স্বামী ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিয়েছেন। জাহিদ মোড়ল তাকে প্রার্থী হতে নিষেধ করেছিলেন। এ কারণেই হামলার ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন। তিনি বলেন, জাহিদ মোড়ল তার সিন্ডিকেটের লোককে বসাতে চান। এ কারণে আমার স্বামীকে সরিয়ে দিতে তাঁর ওপর হামলা করা হয়েছে। শিরিন আরও অভিযোগ করেন, তার স্বামীকে একা পেয়ে

শ্রমিক দল নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় থানায় মামলা

রাজধানীর শেরে বাংলা নগর থানার সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে ঢাকা মহানগর উত্তর ৩১ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের নেতা আবু বক্কর সিদ্দীক ওরফে রাসেলের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। হামলার দুই দিন পর গতকাল রাতে মামলাটি করা হয়।

আহত রাসেল ঢাকা মহানগর উত্তর ৩১ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি প্রার্থী। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতা ও ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ মোড়লসহ ২২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।

আহত রাসেলের স্ত্রী শিরিন আক্তার বাদী হয়ে শেরে বাংলা নগর থানায় মামলাটি করেন। বর্তমানে রাসেল জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) হাসপাতালে চিকিৎসাধীন।

হামলার বিষয়ে শিরিন আক্তার অভিযোগ করে বলেন, তার স্বামী ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিয়েছেন। জাহিদ মোড়ল তাকে প্রার্থী হতে নিষেধ করেছিলেন। এ কারণেই হামলার ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, জাহিদ মোড়ল তার সিন্ডিকেটের লোককে বসাতে চান। এ কারণে আমার স্বামীকে সরিয়ে দিতে তাঁর ওপর হামলা করা হয়েছে।

শিরিন আরও অভিযোগ করেন, তার স্বামীকে একা পেয়ে আসামিরা চাপাতি দিয়ে কুপিয়ে তাঁর হাতের কনুইয়ে গুরুতর জখম করেন। পরে রড দিয়ে একই স্থানে বারবার আঘাত করা হয়। এতে হাতের মাংসপেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার হাত এখন ঝুঁকিতে রয়েছে।

মামলার বিষয়ে জানতে চাইলে শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘গতকাল রাতে মামলা হয়েছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow