শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সরিষাবাড়ীতে আলোচনা সভা

মহান মে দিবস ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরের সরিষাবাড়ীতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সরিষাবাড়ী সালেমা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ও জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। উপজেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি বাবর আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহাম্মেদ, সহ-সভাপতি অধ্যাপক আব্দুল আউয়াল। উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও জেএফসিএল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোরশেদ আলম তালুকদারের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন, সাতপোয়া ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম তালুকদার, শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান (বুলবুল), সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, আব্দুস সবুর, হায়দার আলী, আব্দুল বারেক, মজনু মিয়া, আব্দুল মোতালেব, শিপন মিয়া, সোহেল রানা, আকরাম হোসেন, হানিফ উদ্দিনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আলোচনা সভায় বক্তারা মহান মে দিবসের ঐতিহ

শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সরিষাবাড়ীতে আলোচনা সভা

মহান মে দিবস ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরের সরিষাবাড়ীতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সরিষাবাড়ী সালেমা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এই সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ও জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। উপজেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি বাবর আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহাম্মেদ, সহ-সভাপতি অধ্যাপক আব্দুল আউয়াল।

উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও জেএফসিএল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোরশেদ আলম তালুকদারের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন, সাতপোয়া ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম তালুকদার, শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান (বুলবুল), সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, আব্দুস সবুর, হায়দার আলী, আব্দুল বারেক, মজনু মিয়া, আব্দুল মোতালেব, শিপন মিয়া, সোহেল রানা, আকরাম হোসেন, হানিফ উদ্দিনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা মহান মে দিবসের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি দেশের উন্নয়ন ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে শ্রমজীবী মানুষের অবদানের কথা উল্লেখ করে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow