শ্রমিকদের ওপর হামলা: চাঁদপুর-কুমিল্লা রুটে বাস চলাচল বন্ধ

চাঁদপুরের হাজীগঞ্জে যাত্রীবাহী বোগদাদ ও আইদি পরিবহনের শ্রমিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলার প্রতিবাদ ও নিরাপত্তার দাবিতে চাঁদপুর-কুমিল্লা রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করেছেন শ্রমিকরা। বুধবার (২০ মে) রাতে হাজীগঞ্জ পৌরসভার বলাখাল বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। শ্রমিকদের দাবি, অজ্ঞাত দুর্বৃত্তরা রাতের আঁধারে হামলা চালিয়ে অন্তত ১৫টি বাস ভাঙচুর করে এবং প্রায় ২০ জন শ্রমিককে আহত করে। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকালে চাঁদপুর বাসস্ট্যান্ড ঘুরে দেখা যায়, চাঁদপুর-কুমিল্লা রুটে কোনো বাস চলাচল করছে না। হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। তবে চাঁদপুর থেকে দেশের অন্যান্য রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। চিকিৎসাধীন শ্রমিকরা জানান, স্কুল মাঠে রাখা বাসে থাকা শ্রমিকদের ওপর হঠাৎ একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। এসময় শ্রমিকদের মারধরের পাশাপাশি একের পর এক বাস ভাঙচুর করা হয়। বোগদাদ পরিবহনের সুপারভাইজার ইউসুফ ও ওমর ফারুকসহ কয়েকজন শ্রমিক বলেন, এ ঘটনায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত হামলাকারীদের শনাক্ত কর

শ্রমিকদের ওপর হামলা: চাঁদপুর-কুমিল্লা রুটে বাস চলাচল বন্ধ

চাঁদপুরের হাজীগঞ্জে যাত্রীবাহী বোগদাদ ও আইদি পরিবহনের শ্রমিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলার প্রতিবাদ ও নিরাপত্তার দাবিতে চাঁদপুর-কুমিল্লা রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করেছেন শ্রমিকরা।

বুধবার (২০ মে) রাতে হাজীগঞ্জ পৌরসভার বলাখাল বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

শ্রমিকদের দাবি, অজ্ঞাত দুর্বৃত্তরা রাতের আঁধারে হামলা চালিয়ে অন্তত ১৫টি বাস ভাঙচুর করে এবং প্রায় ২০ জন শ্রমিককে আহত করে। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সকালে চাঁদপুর বাসস্ট্যান্ড ঘুরে দেখা যায়, চাঁদপুর-কুমিল্লা রুটে কোনো বাস চলাচল করছে না। হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। তবে চাঁদপুর থেকে দেশের অন্যান্য রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

চিকিৎসাধীন শ্রমিকরা জানান, স্কুল মাঠে রাখা বাসে থাকা শ্রমিকদের ওপর হঠাৎ একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। এসময় শ্রমিকদের মারধরের পাশাপাশি একের পর এক বাস ভাঙচুর করা হয়।

বোগদাদ পরিবহনের সুপারভাইজার ইউসুফ ও ওমর ফারুকসহ কয়েকজন শ্রমিক বলেন, এ ঘটনায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত হামলাকারীদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান তারা।

ঘটনার প্রতিবাদে এবং নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে বোগদাদ ও আইদি পরিবহনের সকল বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা করেছেন শ্রমিকরা।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান জানান, ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার তদন্ত চলছে বলেও জানান তিনি।

শরীফুল ইসলাম/এফএ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow