শ্রীপুরে কাভার্ড ভ্যানের চাপায় স্বামী-স্ত্রী ও ৯ মাসের সন্তান নিহত
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় কাভার্ড ভ্যানের চাপায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন স্বামী, স্ত্রী ও তাদের ৯ মাস বয়সী সন্তান।
শনিবার (১১ জুলাই) দুপুরে উপজেলার বেড়াইদেরচালা গ্রামের ২ নম্বর সিএন্ডবি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পিরোজপুর সদর উপজেলার উত্তর রাণীপুর গ্রামের সেকান্দার আলী বেপারীর ছেলে রাকিব হাসান (৩৫), তার স্ত্রী বিথী আক্তার (৩০) এবং তাদের ৯ মাস বয়সী ছেলে নুর। রাকিব হাসান শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার ডেনিম্যাক গার্মেন্টস লিমিটেডের মানবসম্পদ (এইচআর) বিভাগে কর্মরত ছিলেন।
মাওনা হাইওয়ে থানার ওসি কামরুজ্জামান জানান, সন্তানকে নিয়ে মহাসড়ক পার হওয়ার সময় ময়মনসিংহগামী লেনে দ্রুতগতির একটি অজ্ঞাত কাভার্ড ভ্যান তাদের ধাক্কা দেয়। ঘটনাস্থলেই বিথী আক্তারের মৃত্যু হয়। গুরুতর আহত রাকিব হাসানকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাদের ৯ মাস বয়সী সন্তান নুরেরও মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি পালিয়ে যায়। ঘা

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি পালিয়ে যায়। ঘাতক যানটি শনাক্তে অভিযান চলছে। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।