শয়তানের দোহাই দিয়ে পরকীয়া, আভরালের কীর্তি ফাঁস!
আভরাল সাহির কণ্ঠশিল্পীর পাশাপাশি এ সময়ের আলোচিত সুরকার ও সংগীতায়োজকদের তালিকায় জায়গা করে নিয়েছেন। তার ঝুলিতে রয়েছে অনেক জনপ্রিয় নাটকের গান। তবে সম্প্রতি এই গায়কের ব্যক্তিগত জীবনের চরম বিতর্কিত এক অধ্যায় সামনে এসেছে। আট বছরের বৈবাহিক সম্পর্কের বাইরেও একাধিক নারীর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের গুরুতর অভিযোগ উঠেছে। জানা যায় এক টিকটক কনটেন্ট ক্রিয়েটর আমায়রা প্রিয়ার সঙ্গে বর্তমানে প্রেমের সম্পর্কে রয়েছেন আভরাল। তাদের কিছু ব্যক্তিগত চ্যাটিংয়ের স্ক্রিনশটও ইতিমধ্যে কালবেলার হাতে এসেছে। সেখানে আভরালকে খুব রোমান্টিকভাবে কথা বলতে দেখা গেছে। শুধু কথাই নয়, আমায়রার অন্তর্বাস কিনে দেওয়ার প্রমাণও মিলেছে ওই স্ক্রিনশট থেকে যা নিছক বন্ধুত্বের দাবিকে পুরোপুরি নাকচ করে দেয়। এ ছাড়া মিউজিক ভিডিও ও নাটকের কাজের প্রলোভন দেখিয়েও একাধিক নারীর সঙ্গে তিনি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন বলে অভিযোগ রয়েছে। প্রায় আট বছর আগে ফাহিমা আক্তার রিমা নামের একজনকে বিয়ে করেন তিনি। আশ্চর্যের বিষয় হলো বিয়ের সময় স্ত্রী তার আসল নামও জানতেন না। এই শিল্পীর আসল নাম জাবেদ হোসেন রাসেল। বিয়ের অনেক পরে স্ত্রী আসল নাম জানতে পারেন এবং ভবিষ্যৎ স
আভরাল সাহির কণ্ঠশিল্পীর পাশাপাশি এ সময়ের আলোচিত সুরকার ও সংগীতায়োজকদের তালিকায় জায়গা করে নিয়েছেন। তার ঝুলিতে রয়েছে অনেক জনপ্রিয় নাটকের গান। তবে সম্প্রতি এই গায়কের ব্যক্তিগত জীবনের চরম বিতর্কিত এক অধ্যায় সামনে এসেছে। আট বছরের বৈবাহিক সম্পর্কের বাইরেও একাধিক নারীর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের গুরুতর অভিযোগ উঠেছে।
জানা যায় এক টিকটক কনটেন্ট ক্রিয়েটর আমায়রা প্রিয়ার সঙ্গে বর্তমানে প্রেমের সম্পর্কে রয়েছেন আভরাল। তাদের কিছু ব্যক্তিগত চ্যাটিংয়ের স্ক্রিনশটও ইতিমধ্যে কালবেলার হাতে এসেছে। সেখানে আভরালকে খুব রোমান্টিকভাবে কথা বলতে দেখা গেছে। শুধু কথাই নয়, আমায়রার অন্তর্বাস কিনে দেওয়ার প্রমাণও মিলেছে ওই স্ক্রিনশট থেকে যা নিছক বন্ধুত্বের দাবিকে পুরোপুরি নাকচ করে দেয়। এ ছাড়া মিউজিক ভিডিও ও নাটকের কাজের প্রলোভন দেখিয়েও একাধিক নারীর সঙ্গে তিনি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন বলে অভিযোগ রয়েছে।
প্রায় আট বছর আগে ফাহিমা আক্তার রিমা নামের একজনকে বিয়ে করেন তিনি। আশ্চর্যের বিষয় হলো বিয়ের সময় স্ত্রী তার আসল নামও জানতেন না। এই শিল্পীর আসল নাম জাবেদ হোসেন রাসেল। বিয়ের অনেক পরে স্ত্রী আসল নাম জানতে পারেন এবং ভবিষ্যৎ সন্তানের আইনি নিরাপত্তার কথা ভেবে প্রথম সন্তান জন্মের পর তারা নতুন করে কাবিন করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বউ ও সন্তান নিয়ে খুব সুখী পরিবার দেখালেও ভেতরের চিত্র সম্পূর্ণ ভিন্ন।
জানা যায় আভরালের নিজস্ব কোনো বাড়িঘর নেই এবং তিনি মূলত স্ত্রীর গাড়ি নিয়েই ঘুরে বেড়ান। এমনকি প্রেমিকাদের নিয়েও স্ত্রীর গাড়িতেই ঘোরেন তিনি। স্ত্রীর গাড়ি অ্যাকসিডেন্ট করে নষ্ট করে ফেলা থেকে শুরু করে নিজের জন্মদিনে স্ত্রীর কাছে রয়্যাল এনফিল্ড বাইক চাওয়ার মতো ঘটনাও ঘটেছে। স্ত্রী তাকে জানিয়েছিলেন বিশ্বস্ত থাকলে তিনি যা চাইবেন সব পাবেন। কিন্তু আভরাল সেটি করতে ব্যর্থ হয়েছেন।
বর্তমানে টিকটক কনটেন্ট ক্রিয়েটর আমায়রা প্রিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে সংসারে ব্যাপক অশান্তি চলছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, যতবারই তিনি স্ত্রীর কাছে ধরা খেয়েছেন ততবারই শয়তানের দোহাই দিয়ে বলেছেন যে তিনি এসব খারাপ কাজ করেননি, বরং শয়তান তাকে দিয়ে এসব করিয়েছে। নিজেকে এলিট শ্রেণির দাবি করলেও জানা গেছে চট্টগ্রামে তাঁদের থাকার কোনো জায়গাই নেই এবং পুরোপুরি স্ত্রীর টাকায় প্রেমিকাদের নিয়ে তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান।
পুরো ঘটনার সত্যতা এবং এসব গুরুতর অভিযোগের বিষয়ে আভরাল সাহির ও আমায়রা প্রিয়ার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হয়নি।
What's Your Reaction?