ষষ্ঠ বিশ্বকাপের আগে নিজের বিশ্বকাপ ক্যারিয়ারকে মনে করলেন মেসি
আর মাত্র কয়েক দিন। তারপরই শুরু হবে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন। সেই অভিযানের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন একটি পোস্ট করেছেন অধিনায়ক লিওনেল মেসি, যা মুহূর্তেই ছড়িয়ে পড়েছে ফুটবলপ্রেমীদের মধ্যে। পোস্টে মেসির বিশ্বকাপ যাত্রার স্মৃতি ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে। ২০২৬ বিশ্বকাপ মেসির ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ। এর মাধ্যমে তিনি ফুটবল ইতিহাসের অন্যতম বিরল কীর্তির অংশ হতে যাচ্ছেন। ২০০৬ সালে জার্মানিতে প্রথম বিশ্বকাপ খেলা মেসি এরপর ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২ আসরে আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠে নেমেছেন। এবার উত্তর আমেরিকার বিশ্বকাপ তার জন্য আরেকটি বিশেষ অধ্যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে মেসি বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং সমর্থকদের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। পোস্টটিকে অনেকেই তার দীর্ঘ আন্তর্জাতিক যাত্রার আরেকটি আবেগঘন মুহূর্ত হিসেবে দেখছেন। ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড ইতোমধ্যেই বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সফল খেলোয়াড়। ২০২২ সালে কাতারে আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করার মাধ্যমে তিনি নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ করেছিলেন। সেই আসরে সাত গোল করে টুর্
আর মাত্র কয়েক দিন। তারপরই শুরু হবে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন। সেই অভিযানের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন একটি পোস্ট করেছেন অধিনায়ক লিওনেল মেসি, যা মুহূর্তেই ছড়িয়ে পড়েছে ফুটবলপ্রেমীদের মধ্যে। পোস্টে মেসির বিশ্বকাপ যাত্রার স্মৃতি ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে।
২০২৬ বিশ্বকাপ মেসির ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ। এর মাধ্যমে তিনি ফুটবল ইতিহাসের অন্যতম বিরল কীর্তির অংশ হতে যাচ্ছেন। ২০০৬ সালে জার্মানিতে প্রথম বিশ্বকাপ খেলা মেসি এরপর ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২ আসরে আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠে নেমেছেন। এবার উত্তর আমেরিকার বিশ্বকাপ তার জন্য আরেকটি বিশেষ অধ্যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে মেসি বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং সমর্থকদের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। পোস্টটিকে অনেকেই তার দীর্ঘ আন্তর্জাতিক যাত্রার আরেকটি আবেগঘন মুহূর্ত হিসেবে দেখছেন।
৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড ইতোমধ্যেই বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সফল খেলোয়াড়। ২০২২ সালে কাতারে আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করার মাধ্যমে তিনি নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ করেছিলেন। সেই আসরে সাত গোল করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও হন তিনি।
কোচ লিওনেল স্কালোনির দলে ২০২২ সালের বিশ্বকাপজয়ী স্কোয়াডের বড় অংশই রয়েছে। অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার মিশেলে গড়া দলটি এবার শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামবে।
বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ আলজেরিয়ার বিপক্ষে। শিরোপাধারী দলটির আশা, অধিনায়ক মেসির নেতৃত্বে আবারও বিশ্বমঞ্চে সাফল্যের গল্প লেখা। আর ফুটবলপ্রেমীদের জন্য এটি হতে পারে বিশ্বকাপে মেসির শেষ অধ্যায়, যা আরও বাড়িয়ে দিয়েছে আবেগ ও প্রত্যাশা।
টিটিটি/আইএন
What's Your Reaction?