ষষ্ঠবারের মতো জয়ী কায়কোবাদ
কুমিল্লা-৩ (মুরাদনগর) সংসদীয় আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রতি মন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়। এ আসনে তিনি মোট ভোট পেয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৯৩টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী প্রার্থী ইউসুফ হাকিম পেয়েছেন ১ লাখ ৫ হাজার ৪৮০ ভোট। মুরাদনগর আসনে মোট ভোটার ছিল ৪ লাখ ৯৪ হাজার ৮৪৪ জন। এর মধ্যে পুরুষ ভাটার ২ লাখ ৫৫ হাজার ১৪১ জন। আর নারী ভোটার ৩ লাখ ২৯ হাজার ৬৯৯ জন। তৃতীয় লিঙ্গের ছিলেন ৪ জন ভোটার। এ নিয়ে ষষ্ঠবারের মতো নির্বাচিত হলেন কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি ১৯৮৬, (১৯৮৮ ধর্ম প্রতিমন্ত্রী), ১৯৯৬, ২০০১, ২০০৯ এবং সর্বশেষ ২০২৬ সালে মুরাদনগর আসনে বাজিমাত করছেন।
কুমিল্লা-৩ (মুরাদনগর) সংসদীয় আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রতি মন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়।
এ আসনে তিনি মোট ভোট পেয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৯৩টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী প্রার্থী ইউসুফ হাকিম পেয়েছেন ১ লাখ ৫ হাজার ৪৮০ ভোট।
মুরাদনগর আসনে মোট ভোটার ছিল ৪ লাখ ৯৪ হাজার ৮৪৪ জন। এর মধ্যে পুরুষ ভাটার ২ লাখ ৫৫ হাজার ১৪১ জন। আর নারী ভোটার ৩ লাখ ২৯ হাজার ৬৯৯ জন। তৃতীয় লিঙ্গের ছিলেন ৪ জন ভোটার।
এ নিয়ে ষষ্ঠবারের মতো নির্বাচিত হলেন কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি ১৯৮৬, (১৯৮৮ ধর্ম প্রতিমন্ত্রী), ১৯৯৬, ২০০১, ২০০৯ এবং সর্বশেষ ২০২৬ সালে মুরাদনগর আসনে বাজিমাত করছেন।
What's Your Reaction?