ষড়যন্ত্রকারীদের রাজপথে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে: সিসিক প্রশাসক

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ‘পতিত শক্তি দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিল। এখন তারা নতুন করে নানা উসকানি ও ষড়যন্ত্রের মাধ্যমে পুনরায় সক্রিয় হওয়ার চেষ্টা করছে। তবে জনগণকে সঙ্গে নিয়ে তাদের সব অপচেষ্টা রাজপথে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।’ সোমবার (২২ জুন) রাতে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ দেশের গণতন্ত্রকামী শক্তিগুলো ঐক্যবদ্ধ রয়েছে। কোনো ধরনের দেশবিরোধী ষড়যন্ত্রকে সফল হতে দেওয়া হবে না।’ আব্দুল কাইয়ুম চৌধুরী আরও বলেন, ‘জনগণের রক্তে অর্জিত স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় বিএনপি অঙ্গীকারবদ্ধ। যে কোনো চক্রান্ত রাজনৈতিক ও আইনি— উভয়ভাবেই মোকাবিলা করা হবে।’ সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। তিনি বলেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশ যখন পুনর্গঠনের পথে, তখন পরাজিত শক্তি অস্থিতি

ষড়যন্ত্রকারীদের রাজপথে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে: সিসিক প্রশাসক
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ‘পতিত শক্তি দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিল। এখন তারা নতুন করে নানা উসকানি ও ষড়যন্ত্রের মাধ্যমে পুনরায় সক্রিয় হওয়ার চেষ্টা করছে। তবে জনগণকে সঙ্গে নিয়ে তাদের সব অপচেষ্টা রাজপথে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।’ সোমবার (২২ জুন) রাতে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ দেশের গণতন্ত্রকামী শক্তিগুলো ঐক্যবদ্ধ রয়েছে। কোনো ধরনের দেশবিরোধী ষড়যন্ত্রকে সফল হতে দেওয়া হবে না।’ আব্দুল কাইয়ুম চৌধুরী আরও বলেন, ‘জনগণের রক্তে অর্জিত স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় বিএনপি অঙ্গীকারবদ্ধ। যে কোনো চক্রান্ত রাজনৈতিক ও আইনি— উভয়ভাবেই মোকাবিলা করা হবে।’ সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। তিনি বলেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশ যখন পুনর্গঠনের পথে, তখন পরাজিত শক্তি অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। তবে ছাত্রদলসহ বিএনপির নেতাকর্মীরা রাজপথে থেকে তা প্রতিহত করবে।’ সমাবেশে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ, জেলা ছাত্রদলের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতারা। এর আগে রাত ৯টায় বন্দরবাজার এলাকার মধুবন মার্কেটের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সুরমা মার্কেটের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow