সংকট পেরিয়ে সম্ভাবনার পথে বিসিআইসি
গ্যাস সংকট, বন্ধ কারখানা এবং আর্থিক চাপ- এই তিন বড় চ্যালেঞ্জের মুখে এক সময় স্থবির হয়ে পড়েছিল। দেশের অন্যতম বৃহৎ রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)। তবে সাম্প্রতিক সময়ে নতুন নেতৃত্ব, সুপরিকল্পিত উদ্যোগ এবং ধারাবাহিক সংস্কারের ফলে প্রতিষ্ঠানটি আবারও ঘুরে দাঁড়ানোর পথে এগোচ্ছে। নতুন শিল্পপ্রকল্প স্থাপন, বন্ধ কারখানা চালু, প্রশাসনিক সংস্কার এবং অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে বিসিআইসিকে একটি আধুনিক ও লাভজনক শিল্পপ্রতিষ্ঠানে রূপান্তরের চেষ্টা চলছে। ১৯৭২ সালে রাষ্ট্রপতির আদেশ নং-২৭ এর আওতায় প্রতিষ্ঠিত বিসিআইসি দীর্ঘদিন ধরে ইউরিয়া সার উৎপাদন, সার আমদানি ও বিপণনের মাধ্যমে দেশের কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। তবে দীর্ঘদিন গ্যাস সংকটের কারণে বিসিআইসি'র বেশ কয়েকটি ইউরিয়া সার কারখানা উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়, ফলে উৎপাদন হ্রাসের পাশাপাশি প্রতিষ্ঠানটি আর্থিক চাপের মুখে পড়ে। এই পরিস্থিতিতে ২০২৫ সালের ১৮ মে মো. ফজলুর রহমান বিসিআইসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রতিষ্ঠানটিকে পুনরুজ্জীবিত করতে একাধিক উদ্যোগ নেয়া হয়। ত
গ্যাস সংকট, বন্ধ কারখানা এবং আর্থিক চাপ- এই তিন বড় চ্যালেঞ্জের মুখে এক সময় স্থবির হয়ে পড়েছিল। দেশের অন্যতম বৃহৎ রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)। তবে সাম্প্রতিক সময়ে নতুন নেতৃত্ব, সুপরিকল্পিত উদ্যোগ এবং ধারাবাহিক সংস্কারের ফলে প্রতিষ্ঠানটি আবারও ঘুরে দাঁড়ানোর পথে এগোচ্ছে। নতুন শিল্পপ্রকল্প স্থাপন, বন্ধ কারখানা চালু, প্রশাসনিক সংস্কার এবং অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে বিসিআইসিকে একটি আধুনিক ও লাভজনক শিল্পপ্রতিষ্ঠানে রূপান্তরের চেষ্টা চলছে।
১৯৭২ সালে রাষ্ট্রপতির আদেশ নং-২৭ এর আওতায় প্রতিষ্ঠিত বিসিআইসি দীর্ঘদিন ধরে ইউরিয়া সার উৎপাদন, সার আমদানি ও বিপণনের মাধ্যমে দেশের কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। তবে দীর্ঘদিন গ্যাস সংকটের কারণে বিসিআইসি'র বেশ কয়েকটি ইউরিয়া সার কারখানা উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়, ফলে উৎপাদন হ্রাসের পাশাপাশি প্রতিষ্ঠানটি আর্থিক চাপের মুখে পড়ে।
এই পরিস্থিতিতে ২০২৫ সালের ১৮ মে মো. ফজলুর রহমান বিসিআইসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রতিষ্ঠানটিকে পুনরুজ্জীবিত করতে একাধিক উদ্যোগ নেয়া হয়। তার উদ্যোগে এবং শিল্প সচিব মো. ওবায়দুর রহমানের সার্বিক সহযোগিতায় দীর্ঘদিন বন্ধ থাকা শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড, যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড এবং চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে পুনরায় গ্যাস সংযোগ নিশ্চিত করা সম্ভব হয়। এর ফলে ২০২৫ সালের অক্টোবর ও নভেম্বর মাসে পর্যায়ক্রমে এসব কারখানা পুনরায় উৎপাদন কার্যক্রম শুরু করে।
একই সঙ্গে বিসিআইসির বন্ধ ও রুগ্ণ শিল্পপ্রতিষ্ঠানগুলোর স্থলে নতুন শিল্পপ্রকল্প স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিভিন্ন কারখানার খালি জায়গা ও অব্যবহৃত সম্পদকে কাজে লাগিয়ে সার, কেমিক্যাল, গ্লাস, ফাইবার ও ফার্মাসিউটিক্যাল উপকরণসহ বিভিন্ন ধরণের ১১টি শিল্পপ্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এসব প্রকল্প বাস্তবায়িত হলে শিল্পখাতে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
বিসিআইসির অব্যবহৃত জমি ও সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বহুতল বাণিজ্যিক ভবন, আবাসিক ভবন, গুদাম এবং শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্রতিষ্ঠানটির আয় বৃদ্ধির পাশাপাশি সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে।
প্রশাসনিক কাঠামো শক্তিশালী করতে ‘বিসিআইসি কর্মচারী চাকরি প্রবিধানমালা-২০২৫’ প্রণয়ন ও গেজেট প্রকাশ করা হয়েছে। চেয়ারম্যান দায়িত্ব গ্রহণের পর গত নয় মাসে বিসিআইসির ৩০৪ জন কর্মকর্তা-কর্মচারীকে পদোন্নতি দেওয়া হয়েছে, যা কর্মীদের মধ্যে নতুন কর্মউদ্দীপনা সৃষ্টি করেছে।
২০১৯ সালের চুড়িহাট্টা অগ্নিকাণ্ডের পর রাসায়নিক গুদাম স্থানান্তরের উদ্যোগের অংশ হিসেবে শ্যামপুরে নির্মিত আধুনিক কেমিক্যাল গুদাম ব্যবস্থাপনার জন্য নতুন প্রশাসনিক কাঠামো গঠন এবং জনবল সৃজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে দীর্ঘদিন ধীরগতিতে তলা ৩৪টি বাফার সার গুদাম নির্মাণ প্রকল্পেও চেয়ারম্যান মো. ফজলুর রহমানের নেতৃত্বে নতুন গতি এসেছে। ইতোমধ্যে অধিকাংশ গুদামের জন্য জমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে এবং কয়েকটি গুদামের নির্মাণকাজ চলমান রয়েছে। এতে সার সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থাপনা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।
কর্মকর্তা-কর্মচারীদের কল্যান নিশ্চিত করতে বিসিআইসি চিকিৎসা কেন্দ্র আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
জরুরি চিকিৎসাসেবার জন্য অ্যাম্বুলেন্স ক্রয়, ফিজিওথেরাপিস্ট ও প্যাথলজিন্ট নিয়োগ এবং শিশু দিবাযত্র কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা হয়েছে এবং প্রযুক্তিনির্ভর দক্ষতা বৃদ্ধির জন্য আইসিটি ল্যাব স্থাপন করা হয়েছে। ধর্মীয় ও সামাজিক অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে বিসিআইসি মসজিদের সংস্কার (রিনোভেশন) কাজও সম্পন্ন করা হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, চেয়ারম্যান মো. ফজলুর রহমানের নেতৃত্বে গৃহীত এসব উদ্যোগ বাস্তবায়িত হলে বিসিআইসি ভবিষ্যতে একটি আধুনিক, দক্ষ ও লাভজনক শিল্পপ্রতিষ্ঠান হিসেবে দেশের শিল্পখাতে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হবে।
What's Your Reaction?