সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৬ আগস্ট ২০২৬
বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য- মার্কিন সেনা ধরিয়ে দিতে পারলে ৩০ হাজার ডলার পুরস্কার মার্কিন সেনাদের হত্যা বা আটক করে হস্তান্তর করতে পারলে ৩০ হাজার ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। কোনো নারী এ কাজ করলে পুরস্কারের পরিমাণ দ্বিগুণ করা হবে বলেও জানিয়েছেন ইরানের সেনাপ্রধান আমির হাতামি। ইরানকে চাপে ফেলতে ট্রাম্পের নতুন ছক, নিশানায় চীনও ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক পদক্ষেপ নেওয়া হবে। এর আগে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছিলেন, আগামী সপ্তাহেই তেহরানের বিরুদ্ধে এমন কিছু ব্যবস্থা নেওয়া হতে পারে, যা আগে কখনো দেখা যায়নি। জার্মান সীমান্তের মাত্র ৩ কিলোমিটার দূরে বেলজিয়ামের রেকর্ড দাবানল বেলজিয়ামের ইতিহাসে সবচেয়ে বড় দাবানল ছড়িয়ে পড়েছে জার্মান সীমান্তের দিকে। রোববার (১৬ আগস্ট) দেশটির লিয়েজ প্রদেশের হাই ফেনস প্রকৃতি সংরক্ষণ এলাকায় আগুন নিয়ন্ত্রণে প্রাণান্ত চেষ্টা করছেন দমকলকর্মীরা। সৌদি-পাকিস
বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
মার্কিন সেনা ধরিয়ে দিতে পারলে ৩০ হাজার ডলার পুরস্কার
মার্কিন সেনাদের হত্যা বা আটক করে হস্তান্তর করতে পারলে ৩০ হাজার ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। কোনো নারী এ কাজ করলে পুরস্কারের পরিমাণ দ্বিগুণ করা হবে বলেও জানিয়েছেন ইরানের সেনাপ্রধান আমির হাতামি।
ইরানকে চাপে ফেলতে ট্রাম্পের নতুন ছক, নিশানায় চীনও
ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক পদক্ষেপ নেওয়া হবে। এর আগে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছিলেন, আগামী সপ্তাহেই তেহরানের বিরুদ্ধে এমন কিছু ব্যবস্থা নেওয়া হতে পারে, যা আগে কখনো দেখা যায়নি।
জার্মান সীমান্তের মাত্র ৩ কিলোমিটার দূরে বেলজিয়ামের রেকর্ড দাবানল
বেলজিয়ামের ইতিহাসে সবচেয়ে বড় দাবানল ছড়িয়ে পড়েছে জার্মান সীমান্তের দিকে। রোববার (১৬ আগস্ট) দেশটির লিয়েজ প্রদেশের হাই ফেনস প্রকৃতি সংরক্ষণ এলাকায় আগুন নিয়ন্ত্রণে প্রাণান্ত চেষ্টা করছেন দমকলকর্মীরা।
সৌদি-পাকিস্তান-তুরস্কের জোটে এবার মিশরের এন্ট্রি! বড় ইঙ্গিত এরদোয়ানের
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত যৌথ প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হতে পারে মিশর। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এমন সম্ভাবনার কথা জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
পাকিস্তান সীমান্ত দিয়ে আফগানিস্তানে গেলো ৭২৪ ট্রাক ত্রাণ
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত প্রায় বন্ধ থাকলেও মানবিক সহায়তা পৌঁছানোর পথ পুরোপুরি বন্ধ হয়নি। পাকিস্তানের তোরখাম সীমান্ত দিয়ে ৭২৪টি ট্রাকে করে আফগানিস্তানে খাদ্য ও অন্যান্য জরুরি ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে। জাতিসংঘ রোববার (১৬ আগস্ট) এ তথ্য জানিয়েছে।
পাকিস্তানি চর সন্দেহে পশ্চিমবঙ্গে আরও ৪ জন গ্রেফতার
পাকিস্তানি চর সন্দেহে আরও চারজন গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। তারা জানিয়েছে, কোচবিহার থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে রাজ্য পুলিশের এসটিএফ ও কর্ণাটক পুলিশের যৌথ অভিযানে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করা হয়েছে আরও একজনকে।
ভারতের স্বাধীনতা দিবসে বিজিবিকে মিষ্টি উপহার বিএসএফের
ভারতের ৮০তম স্বাধীনতা দিবসে ভারত-বাংলাদেশ সীমান্তে সৌহার্দ্যের চিত্র দেখা গেছে। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ঘোজাডাঙ্গা আন্তর্জাতিক সীমান্তে বিজিবি সদস্যদের মিষ্টি উপহার দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
চীনা জাহাজের আর্কটিক যাত্রা, ইউরোপে পণ্য পৌঁছাবে অর্ধেক সময়ে
উত্তর মেরু বা আর্কটিক অঞ্চলের জলপথ দিয়ে ইউরোপের উদ্দেশে যাত্রা শুরু করেছে একটি চীনা কনটেইনার জাহাজ। এই পথে সুয়েজ খাল হয়ে যাওয়ার তুলনায় প্রায় অর্ধেক সময়ে পণ্য ইউরোপে পৌঁছানো সম্ভব হবে।
যুদ্ধের অধ্যায় শেষ, যুক্তরাষ্ট্রকে ফের কাবুলে চায় তালেবান
যুক্তরাষ্ট্রকে আবারও আফগানিস্তানে দূতাবাস চালুর আহ্বান জানিয়েছে তালেবান সরকার। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পাঁচ বছর পর কাবুলের পক্ষ থেকে ওয়াশিংটনকে এই অনুরোধ জানানো হলো।
পারস্য উপসাগরে তেলদূষণে ট্রিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা!
পারস্য উপসাগরে জাহাজের তেল ছড়িয়ে পড়ায় ব্যাপক পানিদূষণ এবং জীববৈচিত্র্যের জন্য হুমকির সৃষ্টি হয়েছে। তেলদূষণের কারণে এই অঞ্চলের সামুদ্রিক প্রতিবেশব্যবস্থার ক্ষয়ক্ষতির পরিমাণ ট্রিলিয়ন ডলার হতে পারে। সম্প্রতি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এমন মন্তব্য করেছেন।
এমএসএম
What's Your Reaction?