সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৪ মে ২০২৬
বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য- তিন বছর ধরে হজের স্বপ্নভঙ্গ গাজাবাসীর, আক্ষেপ নিয়েই ৭১ জনের মৃত্যু মধ্যপ্রাচ্যে দখলদার ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে টানা তৃতীয় বছরের মতো পবিত্র হজ পালনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন গাজা উপত্যকার হাজারো মুসলিম। ২০২৩ সালের অক্টোবর থেকে দীর্ঘ সময় যুদ্ধ, ইসরায়েলি বাহিনীর হামলায় বাস্তুচ্যুতি এবং রাফা সীমান্ত বন্ধ থাকায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। এ বছর গাজা থেকে নিবন্ধিত ২ হাজার ৪০২ জন হজযাত্রী এখনো সৌদি আরবে যেতে পারেননি। এছাড়া, হজে যাওয়ার জন্য অপেক্ষারত অবস্থায় ৭১ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। উন্নত কর্মপরিবেশের দাবিতে যৌনকর্মীদের ধর্মঘট কানাডার মন্ট্রিয়লে যৌনকর্মীদের একটি বড় অংশ ধর্মঘট পালন করেছে। তারা উন্নত কর্মপরিবেশ ও যৌনকর্মকে অপরাধমুক্ত করার দাবিতে এই কর্মসূচি পালন করেন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা মানছে না ইসরায়েল, লেবাননে নারী-শিশুসহ নিহত ১৫ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি সত্ত্বেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ ১৫ জন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) লেবাননের বিভিন্
বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
তিন বছর ধরে হজের স্বপ্নভঙ্গ গাজাবাসীর, আক্ষেপ নিয়েই ৭১ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যে দখলদার ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে টানা তৃতীয় বছরের মতো পবিত্র হজ পালনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন গাজা উপত্যকার হাজারো মুসলিম। ২০২৩ সালের অক্টোবর থেকে দীর্ঘ সময় যুদ্ধ, ইসরায়েলি বাহিনীর হামলায় বাস্তুচ্যুতি এবং রাফা সীমান্ত বন্ধ থাকায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। এ বছর গাজা থেকে নিবন্ধিত ২ হাজার ৪০২ জন হজযাত্রী এখনো সৌদি আরবে যেতে পারেননি। এছাড়া, হজে যাওয়ার জন্য অপেক্ষারত অবস্থায় ৭১ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।
উন্নত কর্মপরিবেশের দাবিতে যৌনকর্মীদের ধর্মঘট
কানাডার মন্ট্রিয়লে যৌনকর্মীদের একটি বড় অংশ ধর্মঘট পালন করেছে। তারা উন্নত কর্মপরিবেশ ও যৌনকর্মকে অপরাধমুক্ত করার দাবিতে এই কর্মসূচি পালন করেন।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা মানছে না ইসরায়েল, লেবাননে নারী-শিশুসহ নিহত ১৫
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি সত্ত্বেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ ১৫ জন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) লেবাননের বিভিন্ন আবাসিক এলাকা, সড়ক এবং হাসপাতালের আশপাশে একের পর এক হামলা চালানো হয় বলে সংবাদ প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ।
মার্কিন ভিসা নীতি নিয়ে ভারতের উদ্বেগ
যুক্তরাষ্ট্রের কঠোর ভিসা নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বৈঠকে দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে মতৈক্য রয়েছে।
কলকাতায় এবার বসেনি সবচেয়ে বড় গরুর হাট
ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের যে কয়েকটি বড় উৎসব রয়েছে তার মধ্যে একটি ঈদুল আজহা। আর মাত্র কয়েকদিন বাকি। বড় এই উৎসবকে কেন্দ্র করে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় গরুর হাট বসেছে।
তিন বিষয়ে সমঝোতার কাছাকাছি যুক্তরাষ্ট্র-ইরান, ভিন্নমত কীসে?
পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রস্তাবিত সমঝোতা স্মারকে যুদ্ধবিরতি ৬০ দিন বাড়ানোর কথা বলা হয়েছে। এই সময়ের মধ্যে পূর্ণাঙ্গ শান্তি চুক্তি নিয়ে আলোচনা চলবে। শনিবার (২৩ মে) প্রায় একই তথ্য জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই।
ফিলিপাইনে নির্মাণাধীন ৯ তলা ভবন ধসে নিখোঁজ ২১
ফিলিপাইনের রাজধানী ম্যানিলার উত্তরে একটি শহরে নির্মাণাধীন নয়তলা ভবন ধসে পড়েছে। রোববার (২৪ মে) কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় অন্তত ২১ জন নিখোঁজ।
ই-কমার্সের মুকুটহীন সম্রাট: কীভাবে শূন্য থেকে শীর্ষে পৌঁছাল অ্যামাজন?
অ্যামাজন বর্তমান বিশ্বের অন্যতম বৃহত্তম প্রযুক্তি এবং ই-কমার্স প্রতিষ্ঠান হিসেবে জনপ্রিয়। এটি কেবল একটি অনলাইন শপিং প্ল্যাটফর্মই নয় বরং, ক্লাউড কম্পিউটিং, ডিজিটাল স্ট্রিমিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষেত্রেও বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় গ্লোবাল লিডার।
অস্ট্রেলিয়ার ফের হাঙরের হামলায় একজনের মৃত্যু
অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যে রোববার হাঙরের হামলায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। চলতি বছরে দেশটিতে এটি তৃতীয় প্রাণঘাতী হাঙর হামলার ঘটনা।
পশ্চিমবঙ্গে ঈদের ছুটি কমিয়ে একদিন করলো বিজেপি সরকার
পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদের অতিরিক্ত ছুটি বাতিল করেছে। আগের তৃণমূল কংগ্রেস সরকারের ঘোষিত দুইদিনের ছুটির সিদ্ধান্ত পরিবর্তন করে কেবল ঈদের মূল দিনটিতেই ছুটি সীমিত করার ঘোষণা দেওয়া হয়েছে।
এমএসএম
What's Your Reaction?