সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৬ জুলাই ২০২৬
বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য- নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে কড়া সতর্কবার্তা দিয়েছে ইরানের সেনাবাহিনী। হঠাৎ ইরানে মার্কিন হামলা বন্ধের কারণ কী? ইরানে সামরিক অভিযান আরও জোরদার করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বিবেচনা করছিলেন, তখন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন সম্ভাব্য ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র ও এক মার্কিন কর্মকর্তা সিএনএনকে এ তথ্য জানিয়েছেন। ইসরায়েলের সঙ্গে চুক্তির চেষ্টা করছে সিরিয়া সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে একটি নিরাপত্তা চুক্তিতে পৌঁছাতে সক্রিয়ভাবে কাজ করছে তার সরকার। কয়েকটি দেশের অংশগ্রহণে এই উদ্যোগ চলছে বলে তিনি জানিয়েছেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, এই চুক্তি ভবিষ্যতে একটি বিস্তৃত শান্তি প্রতিষ্ঠার পথ খুলে দিতে পারে। পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্কফোর্স গঠন
বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে কড়া সতর্কবার্তা দিয়েছে ইরানের সেনাবাহিনী।
হঠাৎ ইরানে মার্কিন হামলা বন্ধের কারণ কী?
ইরানে সামরিক অভিযান আরও জোরদার করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বিবেচনা করছিলেন, তখন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন সম্ভাব্য ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র ও এক মার্কিন কর্মকর্তা সিএনএনকে এ তথ্য জানিয়েছেন।
ইসরায়েলের সঙ্গে চুক্তির চেষ্টা করছে সিরিয়া
সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে একটি নিরাপত্তা চুক্তিতে পৌঁছাতে সক্রিয়ভাবে কাজ করছে তার সরকার। কয়েকটি দেশের অংশগ্রহণে এই উদ্যোগ চলছে বলে তিনি জানিয়েছেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, এই চুক্তি ভবিষ্যতে একটি বিস্তৃত শান্তি প্রতিষ্ঠার পথ খুলে দিতে পারে।
পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদীর
পরীক্ষা ব্যবস্থাকে আরও নির্ভরযোগ্য, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির নেতৃত্বে একটি উচ্চক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
পশ্চিম তীরে মসজিদ ও কৃষিজমিতে আগুন দেওয়ার অভিযোগ
অধিকৃত পশ্চিম তীরে দুটি মসজিদ, বেশ কয়েকটি গাড়ি ও কৃষিজমিতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের বিরুদ্ধে। ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে ওই অঞ্চলে উত্তেজনা ও সহিংসতা আরও বেড়েছে।
এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রী হরজোত সিং বেইন্সকে ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিভিন্ন পরীক্ষায় প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করেছে বিজেপি। তবে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান অভিযোগ অস্বীকার করে বলেছেন, গত সাড়ে চার বছরে রাজ্যে কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি।
হরমুজ ও লোহিত সাগরের পর ইরান সংঘাত ছড়াচ্ছে কাস্পিয়ান সাগরেও?
মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যেই এবার কাস্পিয়ান সাগরে ইরানের একটি বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে তেহরান ও কিয়েভের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। একই সঙ্গে প্রশ্ন উঠছে—ইরানের বিরুদ্ধে চলমান চাপ কি এবার দেশটির উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ জলপথ কাস্পিয়ান সাগর পর্যন্ত পৌঁছে গেল?
কঙ্গোতে ‘দাবানলের মতো’ ছড়াচ্ছে ইবোলা, মৃতের সংখ্যা ১৩০০ ছাড়াল
মধ্য আফ্রিকার দেশ গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে ইবোলায় আক্রান্ত হয়ে মৃত্যু মাত্র পাঁচদিনে ৪০ শতাংশ বেড়েছে। এই সময়ের মধ্যে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৫৪ জনে।
দাবানলে পুড়ছে ফ্রান্স-স্পেন, ঘরছাড়া ৩ লাখের বেশি মানুষ
ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল দেখা দিয়েছে। এ থেকে বাঁচতে তিন লাখেরও বেশি মানুষ ছেড়েছে তাদের ঘরবাড়ি। প্রবল বাতাস ও উচ্চ তাপমাত্রায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা ব্যাহত হচ্ছে। আগুন নিয়ন্ত্রণ থেকে এখনো অনেক দূরে রয়েছেন বলে জানিয়েছেন দমকলকর্মীরা।
ইরানে হামলায় ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেয়নি কুয়েত
ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক অভিযানে অংশ নেওয়ার কথা দৃঢ়ভাবে অস্বীকার করেছে কুয়েত। দেশটির আকাশপথ বা ভূখণ্ড ব্যবহার করে ইরানে কোনো আক্রমণ চালানো হয়নি বলে সাফ জানিয়েছে কুয়েত সরকার।
এমএসএম
What's Your Reaction?