সংগীতজগৎ বেশ পিতৃতান্ত্রিক : শ্রেয়া ঘোষাল
ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল। হিন্দি বা বাংলা একের পর এক হিট গান উপহার দিয়ে তিনি এখন অবস্থান করছেন দর্শক প্রিয়তার শীর্ষে । শুধু তাই নয়, তার সুরের জাদুতে মুগ্ধ আট থেকে আশি বছরের শ্রোতারাও। তবে এবার ভিন্ন এক কারণে আলোচনায় এসেছেন শ্রেয়া। নারী দিবসে ভারতীয় সংগীত জগতে লিঙ্গবৈষম্যের বিষয়ে সরব হয়েছেন এই গায়িকা।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি এক পডকাস্টে সাক্ষাৎকার দেন শ্রেয়া। আর সেখানেই তিনি ভারতীয় সংগীতজগতে নারীদের অবস্থান নিয়ে কথা বলেন। আশা ভোঁসলে থেকে লতা মঙ্গেশকর– সবার কথা উল্লেখ করেন তিনি। শ্রেয়ার দাবি, ‘সমাজব্যবস্থার আসল চেহারা ভারতীয় সংগীতজগতেও ফুটে উঠছে। সংগীতজগৎ বেশ পিতৃতান্ত্রিক। সেরা গানগুলোর তালিকায় থাকা বেশিরভাগ পুরুষ শিল্পীর গাওয়া। সেরা পঞ্চাশটির মধ্যে হয়তো ৬-৭টি গান কোনো গায়িকার গাওয়া। সমতা ঠিক এতটাই। আগে অবশ্য আমাদের দেশে এমন ছিল না। যত দিন যাচ্ছে ততই বাড়ছে এগুলো।’
শ্রেয়ার মতে, লতা মঙ্গেশকর এবং আশা ভোঁসলের যুগে এমন লিঙ্গবৈষম্য তুলনামূলক অনেকটা কম ছিল।
এ বিষয়ে গায়িকা বলেন, ‘লতা এবং আশার সময় দেখুন। তারা গায়কদের থেকে অনেক এগিয়ে রয়েছেন। তারা বছরে অনেক বেশি গ
ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল। হিন্দি বা বাংলা একের পর এক হিট গান উপহার দিয়ে তিনি এখন অবস্থান করছেন দর্শক প্রিয়তার শীর্ষে । শুধু তাই নয়, তার সুরের জাদুতে মুগ্ধ আট থেকে আশি বছরের শ্রোতারাও। তবে এবার ভিন্ন এক কারণে আলোচনায় এসেছেন শ্রেয়া। নারী দিবসে ভারতীয় সংগীত জগতে লিঙ্গবৈষম্যের বিষয়ে সরব হয়েছেন এই গায়িকা।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি এক পডকাস্টে সাক্ষাৎকার দেন শ্রেয়া। আর সেখানেই তিনি ভারতীয় সংগীতজগতে নারীদের অবস্থান নিয়ে কথা বলেন। আশা ভোঁসলে থেকে লতা মঙ্গেশকর– সবার কথা উল্লেখ করেন তিনি। শ্রেয়ার দাবি, ‘সমাজব্যবস্থার আসল চেহারা ভারতীয় সংগীতজগতেও ফুটে উঠছে। সংগীতজগৎ বেশ পিতৃতান্ত্রিক। সেরা গানগুলোর তালিকায় থাকা বেশিরভাগ পুরুষ শিল্পীর গাওয়া। সেরা পঞ্চাশটির মধ্যে হয়তো ৬-৭টি গান কোনো গায়িকার গাওয়া। সমতা ঠিক এতটাই। আগে অবশ্য আমাদের দেশে এমন ছিল না। যত দিন যাচ্ছে ততই বাড়ছে এগুলো।’
শ্রেয়ার মতে, লতা মঙ্গেশকর এবং আশা ভোঁসলের যুগে এমন লিঙ্গবৈষম্য তুলনামূলক অনেকটা কম ছিল।
এ বিষয়ে গায়িকা বলেন, ‘লতা এবং আশার সময় দেখুন। তারা গায়কদের থেকে অনেক এগিয়ে রয়েছেন। তারা বছরে অনেক বেশি গান গাইতেন। প্রায় ১০ বছর ধরে পরিস্থিতি বদলে গিয়েছে। ধীরে ধীরে পরিস্থিতি সম্পর্কে সবাই সব কিছু বুঝতে পারবেন বলেই মনে করছেন শ্রেয়া।‘
এর আগে ‘রাউঞ্চি’ গান নিয়ে বিতর্কে মুখ খুলেছিলেন শ্রেয়া। দিয়েছেন সমালোচনার জবাবও। সম্প্রতি রাজ শামানির পডকাস্টে বলেন, ‘চিকনি চামেলি’র মতো গান আর ভুলেও তিনি রেকর্ড করবেন না।
তার কথায়, এই গান গেয়েছেন ভাবলেই লজ্জা হয়। গান বাছাইয়ের ক্ষেত্রে আরও সচেতনতা জরুরি বলেও দাবি শ্রেয়ার।
আত্মপক্ষ সমর্থনে শ্রেয়া আরও বলেন, ‘চিকনি চামেলি’ গানটির নাকি গভীর অর্থ পুরোপুরি বুঝতে পারেননি। সেই সময় তার বয়স ও অভিজ্ঞতাও অনেক কম ছিল। তাই এমন গান গেয়ে ফেলেছেন। তবে বর্তমানে বয়স, অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে দৃষ্টিভঙ্গি বদলেছে, তাই আর এমন গান ভুলেও গাইবেন না শ্রেয়া।
তিনি আরও দাবি করেন, ‘চিকনি চামেলি’র পরেও নারীদের অসম্মানজনক নানা গান গাওয়ার প্রস্তাব পান। সুরকার বন্ধুও নাকি অশালীন গানের প্রস্তাব দিয়েছিলেন। সেসব গান তিনি সাফ নাকচ করে দেন।
বর্তমানে আমাল মালিকের সঙ্গে ‘ইয়াহিন গুজার দু’ গানে কণ্ঠ দিয়েছেন শ্রেয়া। এদিকে ‘দ্য আনস্টপেবল ওয়ার্ল্ড ট্যুরে’র কথাও ঘোষণা করেছেন শিল্পী। ভারত, আমেরিকা, আবুধাবিতেও রয়েছে অনুষ্ঠানের ভাবনা। তবে ওয়ার্ল্ড ট্যুরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেননি এই সুন্দরী ।