সংঘর্ষে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার আহত

শহীদ ওসমান হাদির বিচারের দাবিতে আন্দোলনরত অবস্থায় সংঘর্ষে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার আহত হয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এ ঘটনা ঘটে। ইনকিলাব মঞ্চের নেতাদের দাবি জানান, জুমার নামাজের পর ওই স্থানে সমবেত হলে পুলিশের বাধার মুখে পড়েন। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ ও গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। এ ঘটনায় বেশ কয়েকজন মারাত্মক আহত হয়েছেন। এক বার্তায় ইনকিলাব মঞ্চ জানায়, ‘জাবের ভাই গুলিবিদ্ধ। জুমা -শান্তাকে বুট দিয়ে পাড়ানো হইছে।’ জানা গেছে, জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত ও হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করেছিলেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করেছে। এদিকে, আব্দুল্লাহ আল জাবেরের ফেসবুক আইডিতে থেকে জানানো হয়, ‘শতাধিক আহত ও জাবের গুলিবিদ্ধ হয়েছেন।’ শান্তভাবে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়ে বলা হয়, ‘আপাতত কোনো জমায়েত করবেন না। আমরা চিকিৎসা নিয়ে আবার রাজপথে আসব।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow