সংবিধান-আইন মানুষের জন্য, তার জন্য মানুষ নয়: বিরোধীদলীয় নেতা
জাতীয় সংসদে সংবিধান সংস্কারকে ঘিরে চলমান বিতর্কের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধানের ওপর জোর দিয়ে শফিকুর রহমান বলেন, সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নয়, বরং সমান অংশগ্রহণ নিশ্চিত করে একটি কার্যকর প্রক্রিয়ার মাধ্যমে সংস্কার এগিয়ে নেওয়া উচিত। মঙ্গলবার (৩১ মার্চ) সংসদের অধিবেশনে জুলাই সনদ নিয়ে আনা একটি মুলতবি প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এই প্রস্তাব দেন। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে দেওয়া বক্তব্যে ডা. শফিকুর সংবিধান সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং রাজনৈতিক অচলাবস্থা এড়াতে সংলাপের আহ্বান জানান।