সংবিধান কি মনে করিয়ে দেয় এটি একাত্তরের পরাজয়ের দলিল

বাংলাদেশের বর্তমান সংবিধানকে ‘একাত্তরের পরাজয়ের দলিল’ মনে হয় কি না—সংসদের বিরোধীদল জামায়াতের উদ্দেশে এমন প্রশ্ন রেখেছেন বিজেপি চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। এ প্রসঙ্গে জামায়াতের উদ্দেশে তিনি বলেছেন, এই যে একটি প্রক্রিয়া সংবিধানকে ছুড়ে ফেলে দাও। সংবিধানকে ছুড়ে ফেলবো কেন? সংবিধান কি মনে করিয়ে দেয় এটি একাত্তরের পরাজয়ের দলিল? এই সংবিধানের নাম নিলে গাত্রদাহ কেন হবে? এতো গায়ে লাগবে কেন? মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে তিনি এমন মন্তব্য করেন। সংবিধান ও জুলাই সনদকে সমন্বয় করে এগিয়ে যেতে হবে উল্লেখ করে তিনি বলেছেন, গণভোটে হ্যাঁ ভোট দিতে জনগণকে বাধ্য করা হয়েছে। সংবিধান সংস্কার পরিষদের কোথা থেকে আসছে—এমন প্রশ্ন তুলে আন্দালিব পার্থ বলেন, সচরাচর আমরা যেভাবে সংবিধান পরিবর্তন করি, আমরা সেখানে থাকতে চেয়েছি। আমরা সেভাবে করবো। আপনারা (জামায়াতের উদ্দেশে) বসেন, কথা বলি। গণভোটে ৭০ শতাংশ হ্যাঁ ভোট পড়লেও সংবিধান পরিবর্তনের জন্য ৫১ শতাংশ ভোট আমরাও (বিএনপি জোট) পেয়েছি। এমওএস/এমকেআর

সংবিধান কি মনে করিয়ে দেয় এটি একাত্তরের পরাজয়ের দলিল

বাংলাদেশের বর্তমান সংবিধানকে ‘একাত্তরের পরাজয়ের দলিল’ মনে হয় কি না—সংসদের বিরোধীদল জামায়াতের উদ্দেশে এমন প্রশ্ন রেখেছেন বিজেপি চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

এ প্রসঙ্গে জামায়াতের উদ্দেশে তিনি বলেছেন, এই যে একটি প্রক্রিয়া সংবিধানকে ছুড়ে ফেলে দাও। সংবিধানকে ছুড়ে ফেলবো কেন? সংবিধান কি মনে করিয়ে দেয় এটি একাত্তরের পরাজয়ের দলিল? এই সংবিধানের নাম নিলে গাত্রদাহ কেন হবে? এতো গায়ে লাগবে কেন?

মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে তিনি এমন মন্তব্য করেন।

সংবিধান ও জুলাই সনদকে সমন্বয় করে এগিয়ে যেতে হবে উল্লেখ করে তিনি বলেছেন, গণভোটে হ্যাঁ ভোট দিতে জনগণকে বাধ্য করা হয়েছে।

সংবিধান সংস্কার পরিষদের কোথা থেকে আসছে—এমন প্রশ্ন তুলে আন্দালিব পার্থ বলেন, সচরাচর আমরা যেভাবে সংবিধান পরিবর্তন করি, আমরা সেখানে থাকতে চেয়েছি। আমরা সেভাবে করবো। আপনারা (জামায়াতের উদ্দেশে) বসেন, কথা বলি। গণভোটে ৭০ শতাংশ হ্যাঁ ভোট পড়লেও সংবিধান পরিবর্তনের জন্য ৫১ শতাংশ ভোট আমরাও (বিএনপি জোট) পেয়েছি।

এমওএস/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow