সংবিধান সংশোধনে সংসদীয় বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত

জুলাই জাতীয় সনদের আলোকে সংবিধান সংশোধনের জন্য একটি সংসদীয় বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় সংসদ। এই কমিটি গঠনের চূড়ান্ত দায়িত্ব দেওয়া হয়েছে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-কে। মঙ্গলবার জাতীয় সংসদে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ শীর্ষক আলোচনার পর এ সিদ্ধান্ত আসে। এ বিষয়ে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা প্রায় দুই ঘণ্টা ব্যাপক আলোচনা করেন। আলোচনার সূত্রপাত করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, যিনি সংবিধান সংশোধনের লক্ষ্যে একটি বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দেন। পরবর্তীতে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান স্পিকারের কাছে আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাব উত্থাপন করেন। বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান নীতিগতভাবে এই প্রস্তাবের প্রতি সমর্থন জানালেও কমিটির সদস্যসংখ্যা নিয়ে মতবিরোধ দেখা দেয়। তিনি কমিটিতে সরকারি ও বিরোধী দলের সমানসংখ্যক (৫০-৫০) সদস্য রাখার দাবি জানান। তার মতে, এতে করে বিরোধী দলের মতামত যথাযথভাবে প্রতিফলিত হবে এবং সিদ্ধান্ত গ্রহণে ভারসাম্য বজায় থাকবে। তবে এ দাবি সরাসরি নাকচ করে দেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, সংসদে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে প্রতিনিধিত্

সংবিধান সংশোধনে সংসদীয় বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত

জুলাই জাতীয় সনদের আলোকে সংবিধান সংশোধনের জন্য একটি সংসদীয় বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় সংসদ। এই কমিটি গঠনের চূড়ান্ত দায়িত্ব দেওয়া হয়েছে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-কে।

মঙ্গলবার জাতীয় সংসদে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ শীর্ষক আলোচনার পর এ সিদ্ধান্ত আসে। এ বিষয়ে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা প্রায় দুই ঘণ্টা ব্যাপক আলোচনা করেন।

আলোচনার সূত্রপাত করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, যিনি সংবিধান সংশোধনের লক্ষ্যে একটি বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দেন। পরবর্তীতে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান স্পিকারের কাছে আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাব উত্থাপন করেন।

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান নীতিগতভাবে এই প্রস্তাবের প্রতি সমর্থন জানালেও কমিটির সদস্যসংখ্যা নিয়ে মতবিরোধ দেখা দেয়। তিনি কমিটিতে সরকারি ও বিরোধী দলের সমানসংখ্যক (৫০-৫০) সদস্য রাখার দাবি জানান। তার মতে, এতে করে বিরোধী দলের মতামত যথাযথভাবে প্রতিফলিত হবে এবং সিদ্ধান্ত গ্রহণে ভারসাম্য বজায় থাকবে।

তবে এ দাবি সরাসরি নাকচ করে দেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, সংসদে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে প্রতিনিধিত্ব নির্ধারিত হয় এবং সে অনুযায়ী কমিটি গঠন হওয়াই যৌক্তিক। “সংসদে ২১৯ জন সদস্যের প্রতিনিধিরা ৫০ শতাংশ আর ৭৭ জন সদস্যের প্রতিনিধিরা ৫০ শতাংশ—এটা কোনোভাবেই বাস্তবসম্মত নয়,” মন্তব্য করেন তিনি।

শেষ পর্যন্ত আইনমন্ত্রী স্পিকারকে দ্রুত একটি কার্যকর কমিটি গঠনের আহ্বান জানান। তিনি বলেন, এই কমিটি বিস্তারিত আলোচনা ও বিশ্লেষণের মাধ্যমে জুলাই জাতীয় সনদের আলোকে দেশের জন্য কল্যাণকর সংবিধান সংশোধনী প্রস্তাব আনবে বলে আশা করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow