সংরক্ষিত আসনে এমপি হতে চাই : রিনা খান
ঢাকাই সিনেমার জনপ্রিয় খল-অভিনেত্রী রিনা খান দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। এবার তিনি জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হওয়ার আগ্রহ প্রকাশ করলেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশান-১ পুলিশ প্লাজা এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষের প্রচারণায় অংশ নিয়ে এই প্রত্যাশার কথা জানান তিনি। রিনা খানের সঙ্গে ধানের শীষের পক্ষে স্লোগান দিতে দেখা যায় কণ্ঠশিল্পী মনির খান, রবি চৌধুরী, সংগীত পরিচালক শওকত আলী ইমন এবং চিত্রনায়িকা হুমায়রা সুবাহকে। তারা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। বিএনপিপন্থি সংগঠন ‘জিসাস’-এর সিনিয়র সহসভাপতি রিনা খান বলেন, “দল থেকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাওয়ার ব্যাপারে আমি আশাবাদী।” তিনি অভিযোগ করেন, গত ১৭ বছরে বিরোধী মতের বহু শিল্পী দেশ ছাড়তে বাধ্য হয়েছেন এবং দেশে থাকা শিল্পীরাও নানা হয়রানির শিকার হয়েছেন। তারেক রহমানের হাতকে শক্তিশালী করতেই তিনি মাঠে নেমেছেন বলে জানান।
ঢাকাই সিনেমার জনপ্রিয় খল-অভিনেত্রী রিনা খান দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। এবার তিনি জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হওয়ার আগ্রহ প্রকাশ করলেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশান-১ পুলিশ প্লাজা এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষের প্রচারণায় অংশ নিয়ে এই প্রত্যাশার কথা জানান তিনি।
রিনা খানের সঙ্গে ধানের শীষের পক্ষে স্লোগান দিতে দেখা যায় কণ্ঠশিল্পী মনির খান, রবি চৌধুরী, সংগীত পরিচালক শওকত আলী ইমন এবং চিত্রনায়িকা হুমায়রা সুবাহকে। তারা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।
বিএনপিপন্থি সংগঠন ‘জিসাস’-এর সিনিয়র সহসভাপতি রিনা খান বলেন, “দল থেকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাওয়ার ব্যাপারে আমি আশাবাদী।” তিনি অভিযোগ করেন, গত ১৭ বছরে বিরোধী মতের বহু শিল্পী দেশ ছাড়তে বাধ্য হয়েছেন এবং দেশে থাকা শিল্পীরাও নানা হয়রানির শিকার হয়েছেন। তারেক রহমানের হাতকে শক্তিশালী করতেই তিনি মাঠে নেমেছেন বলে জানান।
What's Your Reaction?