সংরক্ষিত আসনে মনোনয়ন না পেয়ে যা বললেন চমক
সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার দৌড়ে শেষ পর্যন্ত জায়গা করে নিতে পারেননি জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। মনোনয়ন না পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। আজ (২০ এপ্রিল) বিকেল তিনটার দিকে দেওয়া এক স্ট্যাটাসে চমক কুষ্টিয়া থেকে সংরক্ষিত নারী আসনে মনোনীত হওয়ায় ফরিদা ইয়াসমিনকে অভিনন্দন জানান। তিনি লেখেন, ‘কুষ্টিয়া থেকে সংরক্ষিত নারী আসনে মনোনীত হওয়ার জন্য ফরিদা ইয়াসমিন আপাকে জানাই অনেক অনেক অভিনন্দন!’ নিজের রাজনৈতিক যাত্রা প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘আমি রাজনীতিতে একেবারেই নতুন এবং সংরক্ষিত নারী আসনে অংশগ্রহণের মাধ্যমে আমার রাজনীতির পথচলা শুরু। দল থেকে যে অসামান্য সমর্থন ও সহযোগিতা পেয়েছি, তার জন্য আমি চিরকৃতজ্ঞ।’ দেশ ও মানুষের জন্য কাজ করার প্রত্যয় জানিয়ে চমক লেখেন, ‘আমার মূল লক্ষ্য দেশ ও দশের সেবা করা। আমি কুষ্টিয়ার মানুষের জন্য কাজ করতে চাই এবং আমাদের হাজার বছরের বাঙালি সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরতে চাই।’ রাজনীতির নতুন এই পথচলায় সবার দোয়া ও ভালোবাসা কামনা করে তিনি বলেন, ‘আমার রাজনীতির এই নতুন পথচলায় আপনাদের সকলের দোয়া ও ভালোবাসা প্রত্যাশা করছি।’ আরও প
সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার দৌড়ে শেষ পর্যন্ত জায়গা করে নিতে পারেননি জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। মনোনয়ন না পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।
আজ (২০ এপ্রিল) বিকেল তিনটার দিকে দেওয়া এক স্ট্যাটাসে চমক কুষ্টিয়া থেকে সংরক্ষিত নারী আসনে মনোনীত হওয়ায় ফরিদা ইয়াসমিনকে অভিনন্দন জানান। তিনি লেখেন, ‘কুষ্টিয়া থেকে সংরক্ষিত নারী আসনে মনোনীত হওয়ার জন্য ফরিদা ইয়াসমিন আপাকে জানাই অনেক অনেক অভিনন্দন!’
নিজের রাজনৈতিক যাত্রা প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘আমি রাজনীতিতে একেবারেই নতুন এবং সংরক্ষিত নারী আসনে অংশগ্রহণের মাধ্যমে আমার রাজনীতির পথচলা শুরু। দল থেকে যে অসামান্য সমর্থন ও সহযোগিতা পেয়েছি, তার জন্য আমি চিরকৃতজ্ঞ।’
দেশ ও মানুষের জন্য কাজ করার প্রত্যয় জানিয়ে চমক লেখেন, ‘আমার মূল লক্ষ্য দেশ ও দশের সেবা করা। আমি কুষ্টিয়ার মানুষের জন্য কাজ করতে চাই এবং আমাদের হাজার বছরের বাঙালি সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরতে চাই।’
রাজনীতির নতুন এই পথচলায় সবার দোয়া ও ভালোবাসা কামনা করে তিনি বলেন, ‘আমার রাজনীতির এই নতুন পথচলায় আপনাদের সকলের দোয়া ও ভালোবাসা প্রত্যাশা করছি।’
আরও পড়ুন:
যে কারণে সুপারহিট সিনেমার প্রস্তাব ফিরিয়েছিলেন রোজিনা
নতুন সিনেমার ঘোষণা দিলেন তৌকীর, মঞ্চে আসবে ‘অজ্ঞাতনামা’
প্রসঙ্গত, সংরক্ষিত নারী আসনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন চমক। তবে চূড়ান্ত মনোনয়ন তালিকায় তার নাম না থাকায় বিষয়টি নিয়ে ইতিবাচক মনোভাব নিয়েই নিজের অবস্থান তুলে ধরলেন এই অভিনেত্রী।
এমএমএফ
What's Your Reaction?