সংসদ গ্যালারিতে জুলাই শহীদদের পরিবার ও আহতদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদে উপস্থিত জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  রোববার (৫ এপ্রিল) অধিবেশন চলাকালে মাগরিবের নামাজের বিরতির সময় প্রধানমন্ত্রী মেঘনা গ্যালারিতে যান। এসময় তিনি প্রত্যেকের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের কথা শোনেন। এসময় ২৬ জন জুলাই শহীদ পরিবারের সদস্য উপস্থিত ছিলেন। এ ছাড়া জুলাই গণআন্দোলনে আহত ৩০ জনের বেশি যোদ্ধা গ্যালারিতে ছিলেন। তারা প্রধানমন্ত্রীর সামনে নিজেদের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রীও আন্তরিকতার সঙ্গে একে-একে সবার কথা শোনেন। প্রধানমন্ত্রীর সামনে কয়েকজন কান্নায় ভেঙে পড়েন। তাদের মাথায় হাত বুলিয়ে ও কাঁধে হাত রেখে সান্ত্বনা দেন তিনি।

সংসদ গ্যালারিতে জুলাই শহীদদের পরিবার ও আহতদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদে উপস্থিত জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

রোববার (৫ এপ্রিল) অধিবেশন চলাকালে মাগরিবের নামাজের বিরতির সময় প্রধানমন্ত্রী মেঘনা গ্যালারিতে যান। এসময় তিনি প্রত্যেকের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের কথা শোনেন।

এসময় ২৬ জন জুলাই শহীদ পরিবারের সদস্য উপস্থিত ছিলেন। এ ছাড়া জুলাই গণআন্দোলনে আহত ৩০ জনের বেশি যোদ্ধা গ্যালারিতে ছিলেন। তারা প্রধানমন্ত্রীর সামনে নিজেদের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেন।

প্রধানমন্ত্রীও আন্তরিকতার সঙ্গে একে-একে সবার কথা শোনেন। প্রধানমন্ত্রীর সামনে কয়েকজন কান্নায় ভেঙে পড়েন। তাদের মাথায় হাত বুলিয়ে ও কাঁধে হাত রেখে সান্ত্বনা দেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow