সংসদ ভবনে আমেরিকার স্বাধীনতা দিবস উদযাপন দেশের বিরুদ্ধে গভীর চক্রান্ত

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ-এর সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আমেরিকার ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। তার দাবি, একটি স্বাধীন সার্বভৌম দেশে অন্য একটি দেশের জাতীয় দিবস পালন আমাদের জন্য ভিন্ন ম্যাসেজ বলে মনে করে দেশপ্রেমিক জনগণ। মঙ্গলবার (৭ জুলাই) রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাজারীবাগ থানা ও ওয়ার্ড শাখার উদ্যোগে আয়োজিত এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আগামী শুক্রবার (১০ জুলাই) রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে অনুষ্ঠিতব্য সমাবেশ ও গণমিছিল সফলের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, আমেরিকার অনুষ্ঠানে সরকার ও বিরোধী দল যেভাবে আমেরিকার বন্ধনা গেয়েছেন, (আমেরিকা আমাদের পরীক্ষিত বন্ধু বলে) এ ধরনের বক্তব্য চরম তোষামোদি ও তাঁবেদারির শামিল। আমেরিকা বাংলাদেশের বিরুদ্ধে সবসময় চক্রান্ত করে আসছে। পার্বত্য অঞ্চলসহ বিভিন্ন অঞ্চল নিয়ে গভীর ষড়যন্ত্র করছে আমেরিকা। শুধু তাই নয়, বিশ্বব্যাপী অশান্তি সৃষ্টিতে আমেরিকার জুড়ি নেই। সরকার ও বিরোধী দল আমেরিকার তাঁবেদারি করে ক্ষমত

সংসদ ভবনে আমেরিকার স্বাধীনতা দিবস উদযাপন দেশের বিরুদ্ধে গভীর চক্রান্ত

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ-এর সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আমেরিকার ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। তার দাবি, একটি স্বাধীন সার্বভৌম দেশে অন্য একটি দেশের জাতীয় দিবস পালন আমাদের জন্য ভিন্ন ম্যাসেজ বলে মনে করে দেশপ্রেমিক জনগণ।

মঙ্গলবার (৭ জুলাই) রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাজারীবাগ থানা ও ওয়ার্ড শাখার উদ্যোগে আয়োজিত এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আগামী শুক্রবার (১০ জুলাই) রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে অনুষ্ঠিতব্য সমাবেশ ও গণমিছিল সফলের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, আমেরিকার অনুষ্ঠানে সরকার ও বিরোধী দল যেভাবে আমেরিকার বন্ধনা গেয়েছেন, (আমেরিকা আমাদের পরীক্ষিত বন্ধু বলে) এ ধরনের বক্তব্য চরম তোষামোদি ও তাঁবেদারির শামিল। আমেরিকা বাংলাদেশের বিরুদ্ধে সবসময় চক্রান্ত করে আসছে। পার্বত্য অঞ্চলসহ বিভিন্ন অঞ্চল নিয়ে গভীর ষড়যন্ত্র করছে আমেরিকা। শুধু তাই নয়, বিশ্বব্যাপী অশান্তি সৃষ্টিতে আমেরিকার জুড়ি নেই। সরকার ও বিরোধী দল আমেরিকার তাঁবেদারি করে ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চায়।

তিনি বলেন, ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচনের মাত্র তিন দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি অসম বাণিজ্য চুক্তি করেছে, যা দেশের অর্থনীতি, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে হস্তান্তর, স্টারলিংয়ের হাতে ইন্টারনেট ব্যবস্থাপনা দেওয়া এবং মিয়ানমারের আরাকানে মানবিক করিডোর ইস্যুসহ বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্র তাদের এদেশীয় সহযোগীদের মাধ্যমে তৎপরতা চালিয়ে যাচ্ছে।

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম আরও বলেন, বাংলাদেশ কোনো পরাশক্তির দাসত্ব করার জন্য স্বাধীন হয়নি। বন্ধুত্বের ছদ্মবেশে কোনো ভিনদেশি এজেন্ডা, আধিপত্যবাদ কিংবা নগ্ন পশ্চিমা অপসংস্কৃতি এদেশের জনগণের ওপর চাপিয়ে দেওয়ার যেকোনো চক্রান্ত রুখে দেওয়া হবে। জাতীয় সংসদ ভবনের পবিত্রতা রক্ষায় যারা ব্যর্থ হয়েছে, তাদের জবাবদিহি করতে হবে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow