সংসদে চানাচুরের পুষ্টিগুণ জানালেন এমপি লিংকন

সংসদে চানাচুরের পুষ্টিগুণ তুলে ধরেছেন গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন। রোববার (১৪ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ষষ্ঠতম দিন ২০২৫-২৬ অর্থ বছরের সম্পূরক বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি চানাচুরের পুষ্টিগুণ বর্ণনা করেন।  উজিরে খামাখা সম্পূরক বাজেট আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলকে কটাক্ষ করে সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার সংসদ বলেন, ‘উজিরে খামাখা একজন ছিলেন, তার সঙ্গে টকশো করতে গিয়ে শুনলাম ৮ লাখ ৮২ হাজার কোটি টাকার ছাঁয়া বাজেট করেছেন। তারা বলছিলেন ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা এত বাজেট হয়ে গেল, পাঁচ লাখ কোটি টাকা ছিল আসলে বাস্তবিক বাজেট। আমি প্রশ্ন করলাম যে, পাঁচ লাখ কোটি টাকা বাস্তবিক হয়ে থাকে, তাহলে আপনি মিস্টার খামাখা ৮ লাখ ৩২ হাজার কেন করলেন? আপনি পাঁচ লাখ করলেই পারতেন। ছাঁয়া বাজেটটা কীভাবে প্রণয়ন করবেন একটু যদি দিতেন তাহলে বোঝা যেত আর কী অবস্থা।’  চানাচুরের পুষ্টিগুণ বাজেট নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাবে মোহাম্মদ শামীম কায়সার বলেন, ‘বাজেটে চানাচুরের পুষ্টিগুণ জানা সম্পর্কে একটা কমিটি যদি করার জন্য বরাদ্দ রাখা হতো, তাহলে খুব ভালো হতো।

সংসদে চানাচুরের পুষ্টিগুণ জানালেন এমপি লিংকন

সংসদে চানাচুরের পুষ্টিগুণ তুলে ধরেছেন গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন। রোববার (১৪ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ষষ্ঠতম দিন ২০২৫-২৬ অর্থ বছরের সম্পূরক বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি চানাচুরের পুষ্টিগুণ বর্ণনা করেন। 

উজিরে খামাখা

সম্পূরক বাজেট আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলকে কটাক্ষ করে সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার সংসদ বলেন, ‘উজিরে খামাখা একজন ছিলেন, তার সঙ্গে টকশো করতে গিয়ে শুনলাম ৮ লাখ ৮২ হাজার কোটি টাকার ছাঁয়া বাজেট করেছেন। তারা বলছিলেন ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা এত বাজেট হয়ে গেল, পাঁচ লাখ কোটি টাকা ছিল আসলে বাস্তবিক বাজেট। আমি প্রশ্ন করলাম যে, পাঁচ লাখ কোটি টাকা বাস্তবিক হয়ে থাকে, তাহলে আপনি মিস্টার খামাখা ৮ লাখ ৩২ হাজার কেন করলেন? আপনি পাঁচ লাখ করলেই পারতেন। ছাঁয়া বাজেটটা কীভাবে প্রণয়ন করবেন একটু যদি দিতেন তাহলে বোঝা যেত আর কী অবস্থা।’ 

চানাচুরের পুষ্টিগুণ

বাজেট নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাবে মোহাম্মদ শামীম কায়সার বলেন, ‘বাজেটে চানাচুরের পুষ্টিগুণ জানা সম্পর্কে একটা কমিটি যদি করার জন্য বরাদ্দ রাখা হতো, তাহলে খুব ভালো হতো। চানাচুরের ডিব্বা না চানাচুরের পুষ্টিগুণ। আমি দেখলাম যে, নরমাল গুণ যদি আমরা একটু সার্চ করে থাকি তাহলেই পেয়ে যাচ্ছি চানাচুরের কিছু পুষ্টিগুণ আছে। যে কেউ খুঁজলে পাবেন, ক্যালরি প্রায় ৫০০-৫৫০ কিলোক্যালরি, ফ্যাট আছে ৩৫ গ্রাম, প্রোটিন ১০ গ্রাম, ফাইবার ৫ গ্রাম। সোডিয়াম ৮০০ মিলিগ্রাম, প্রতি ১০০ গ্রাম চানাচুরের মধ্যে। মাননীয় স্পিকার কেন বলছি জানেন? এ বাজেটটা রেখে চানাচুরের মতো খেতে ভালো লাগে কোনো পুষ্টিগুণ নাই। তো বিষয়টা আসলে এরকম নয়।’ 

এর আগে প্রস্তাবিত বাজেট প্রতিক্রিয়ায় এনসিপির নাহিদ ইসলাম বলেছিলেন, ‘এই বাজেট দেখতে সুন্দর এবং সাময়িকভাবে আকর্ষণীয় বা ‘খেতে ভালো’ হলেও, এতে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের মতো প্রয়োজনীয় কোনো ‘পুষ্টিগুণ’ নেই।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow