সংসদে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ভাষণ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

শুক্রবার (৬ মার্চ) গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন উপলক্ষে দলীয় সংসদ সদস্যদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে তিনি বলেন, সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়া সংবিধানসম্মত বিধান এবং রাষ্ট্রপতি কেবল একজন ব্যক্তি নন, তিনি একটি প্রতিষ্ঠান। তিনি আরও বলেন, এই সংসদকে স্মরণীয় করে রাখার লক্ষ্য রয়েছে সরকারের। জাতি এই সংসদের কাছে অনেক প্রত্যাশা করে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা বাস্তবায়নের জন্য জাতীয় সংসদকে আরও শক্তিশালী করা প্রয়োজন। বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বিরোধী দলকে লিখিতভাবে ডেপুটি স্পিকারের প্রস্তাব দেওয়ার বিধান নেই। আমরা উদারতা দেখিয়েছি। জামায়াতের উদারভাবে তা গ্রহণ করা উচিত বলে মনে করি।

সংসদে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ভাষণ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

শুক্রবার (৬ মার্চ) গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন উপলক্ষে দলীয় সংসদ সদস্যদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে তিনি বলেন, সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়া সংবিধানসম্মত বিধান এবং রাষ্ট্রপতি কেবল একজন ব্যক্তি নন, তিনি একটি প্রতিষ্ঠান।

তিনি আরও বলেন, এই সংসদকে স্মরণীয় করে রাখার লক্ষ্য রয়েছে সরকারের। জাতি এই সংসদের কাছে অনেক প্রত্যাশা করে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা বাস্তবায়নের জন্য জাতীয় সংসদকে আরও শক্তিশালী করা প্রয়োজন।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বিরোধী দলকে লিখিতভাবে ডেপুটি স্পিকারের প্রস্তাব দেওয়ার বিধান নেই। আমরা উদারতা দেখিয়েছি। জামায়াতের উদারভাবে তা গ্রহণ করা উচিত বলে মনে করি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow