সংসদের বিরোধী দলীয় নেতার সঙ্গে বিভিন্ন দেশের কূটনীতিকদের সাক্ষাত
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে এই সাক্ষাত অনুষ্ঠান হয়। এ সময় প্রতিনিধিদলের সদস্যরা নিজ নিজ সরকারের পক্ষ থেকে ডা. শফিকুর রহমানকে বিরোধী দলীয় নেতা নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন জানান।
তারা আশা প্রকাশ করেন যে, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে তার নেতৃত্বে দল ঐতিহাসিক ভূমিকা পালন করবে।
যেসব দেশের প্রতিনিধিবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন, তাদের মধ্যে ছিলেন শেরিং টোবগের (ভুটানের প্রধানমন্ত্রী),
সীমা মালহোত্রা (যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক বিষয়ক মন্ত্রী), বিক্রম মিশ্রি (ভারতের পররাষ্ট্র বিষয়ক সচিব), এ. বেরিস একিনচির (তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী), আহসান ইকবাল চৌধুরী (পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী), লেফটেন্যান্ট জেনারেল বালা নন্দ শর্মা (নেপালের পররাষ্ট্রমন্ত্রী), বাংলাদেশ সফররত এসব উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পৃথকভাবে সাক্ষাৎ করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করেন।
এ সময় জামায়াত আমির ও সংসদের বিরোধী দলীয় নেতার

এ সময় জামায়াত আমির ও সংসদের বিরোধী দলীয় নেতার সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম, বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান, সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং জামায়াত আমীরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. মাহমুদুল হাসান।