সকল বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিশ্বকাপ ফুটবলকে ঘিরে যখন সারা বিশ্বের মতো বাংলাদেশেও উন্মাদনা ছড়িয়ে পড়েছে, তখন প্রিয় দল ব্রাজিলের প্রতি নিজের অকুণ্ঠ সমর্থনের কথা জানালেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি স্পষ্ট করে দিয়েছেন, ফল যাই হোক না কেন, তার সমর্থন সবসময়ই থাকবে ‘সেলেসাও’দের পক্ষেই। শনিবার (১৩ জুন) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে ব্রাজিলের জার্সি পরা একটি পোস্টার শেয়ার করেন বুবলী। হলুদ-সবুজ জার্সিতে তার সেই ছবিটি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে আলোচনা শুরু হয়। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল।” পাশাপাশি ছোটবেলার ফুটবল-আবেগের কথাও স্মরণ করেন এই অভিনেত্রী। ব্রাজিলের কিংবদন্তি কয়েকজন ফুটবলারের নাম উল্লেখ করে তিনি লেখেন, “আহা! সেই ছোটবেলার ইমোশন (রোনালদো, কাকা, রবিনহো, রোনালদিনহো)।” বিশ্বকাপ উপলক্ষে ব্রাজিলকে সমর্থন জানানো তারকাদের তালিকায় রয়েছেন আরেক ঢাকাই চিত্রনায়িকা অপু বিশ্বাসও। নিজের প্রিয় দল নিয়ে তিনি বলেন, “যারা খেলা বোঝে, তারা ব্রাজিলই করে। ব্রাজিলের খেলোয়াড়দের খেলায় আলাদা একটা ছন্দ আছে।” এদিকে বিশ্বকাপের প্রথম রাউন্ডে নিজেদের অভিযান শুরু

সকল বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিশ্বকাপ ফুটবলকে ঘিরে যখন সারা বিশ্বের মতো বাংলাদেশেও উন্মাদনা ছড়িয়ে পড়েছে, তখন প্রিয় দল ব্রাজিলের প্রতি নিজের অকুণ্ঠ সমর্থনের কথা জানালেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি স্পষ্ট করে দিয়েছেন, ফল যাই হোক না কেন, তার সমর্থন সবসময়ই থাকবে ‘সেলেসাও’দের পক্ষেই।

শনিবার (১৩ জুন) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে ব্রাজিলের জার্সি পরা একটি পোস্টার শেয়ার করেন বুবলী। হলুদ-সবুজ জার্সিতে তার সেই ছবিটি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে আলোচনা শুরু হয়।

ছবির ক্যাপশনে তিনি লেখেন, “জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল।” পাশাপাশি ছোটবেলার ফুটবল-আবেগের কথাও স্মরণ করেন এই অভিনেত্রী।

ব্রাজিলের কিংবদন্তি কয়েকজন ফুটবলারের নাম উল্লেখ করে তিনি লেখেন, “আহা! সেই ছোটবেলার ইমোশন (রোনালদো, কাকা, রবিনহো, রোনালদিনহো)।”

বিশ্বকাপ উপলক্ষে ব্রাজিলকে সমর্থন জানানো তারকাদের তালিকায় রয়েছেন আরেক ঢাকাই চিত্রনায়িকা অপু বিশ্বাসও।

নিজের প্রিয় দল নিয়ে তিনি বলেন, “যারা খেলা বোঝে, তারা ব্রাজিলই করে। ব্রাজিলের খেলোয়াড়দের খেলায় আলাদা একটা ছন্দ আছে।”

এদিকে বিশ্বকাপের প্রথম রাউন্ডে নিজেদের অভিযান শুরু করতে রোববার (১৪ জুন) ভোর ৪টায় মাঠে নামবে ব্রাজিল। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ মরক্কো। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করার লক্ষ্য নিয়েই মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। প্রথম রাউন্ডে দলটির সামনে আরও দুটি ম্যাচ রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow